এক্সপ্লোর

Delhi Firing: দিল্লিতে কোর্ট চত্বরে পরপর গুলি! জখম সাক্ষী

Firing at Court: ৪ রাউন্ড গুলি চলেছে বলে খবর, আদালত চত্বরে আতঙ্ক

নয়াদিল্লি: রোহিণী কোর্টের পর এবার দিল্লির সাকেত কোর্ট চত্বরে গুলি। ৪ রাউন্ড গুলি চলেছে বলে খবর, আদালত চত্বরে আতঙ্ক। আইনজীবীর পোশাক পরে এসে মহিলা সাক্ষীর উপর গুলিবৃষ্টির খবর। গুলিতে আহত সাক্ষী, আদালতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

 

ANI সূত্রের খবর, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে পৌঁছয় পুলিশ বাহিনী। অপরাধ দমন শাখা এবং ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে কর্মীরা ওই এলাকায় পৌঁছয়। সংবাদ সংস্থার তরফে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলার পেটে আঘাত লেগেছে, তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে।

 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত কামেশ্বর কুমার সিংহ সাসপেন্ডেড আইনজীবী। তিনিই পরপর চারটি গুলি করেন। তার মধ্যে তিনটি ওই মহিলাকে আঘাত করে। একটি গুলি আঘাত করেছে ওই চত্বরে থাকা এক আইনজীবীর সহায়ককে। সংবাদ সংস্থা সূত্রের খবর, ২ জনেই বিপদমুক্ত।

 

ডিসিপি সাউথ চন্দন চৌধুরী বলেছেন, 'গত ডিসেম্বরে একটি এফআইআর করা হয়েছিল। সেখানে এদিনের জখম মহিলা অভিযুক্ত ছিলেন। যিনি হামলা চালিয়েছেন তিনি মামলকারী ছিলেন। আহত মহিলা দ্বিগুণ করে নেওয়ার নাম করে টাকা নিয়েও পরে তা ফেরত দেননি। তা নিয়ে মামলা চলছে। ওই মহিলার নামে আরও কিছু প্রতারণা মামলা রয়েছে।' তিনি আরও বলেন, '২ জন জখম ব্যক্তি এখন বিপদমুক্ত রয়েছেন। দিল্লি পুলিশের তরফে নিরাপত্তায় কোনও ফাঁক নেই। আমরা নিরাপত্তা আরও শক্তিশালী করব।'

বারবার আদালত:
এর আগে দিল্লির রোহিণী আদালতের মধ্যেই গ্যাংওয়ার হয়। শুনানি চলাকালীন বিচারকের ১ মিটার দূরেই শ্যুটআউট, চলে ৪০ রাউন্ড গুলি। মৃত্যু গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর। পাল্টা পুলিশের গুলিতে মৃত অন্য গ্যাংয়ের ২ সদস্য। আদালত কক্ষে গ্যাংওয়ার হয়েছিল। তারপরে  দিল্লির রোহিণী কোর্টে (Rohini Court) বিস্ফোরণও হয়। ল্যাপটপ থেকে বিস্ফোরণ বলে অনুমান ছিল। পরিত্যক্ত ব্যাগে রাখা ছিল বিস্ফোরক। 

আরও পড়ুন: সংঘর্ষে উত্তাল সুদানে আটকে পড়া ভারতীয়দের অবস্থা খতিয়ে দেখতে আজ উচ্চ পর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget