এক্সপ্লোর

Doctor's Suicide: চোখের সামনে একের পর এক মানুষের মৃত্যু, হতাশায় আত্মঘাতী কোভিড ওয়ার্ডের ডাক্তার

জানা গিয়েছে ৩৬ বছর বয়সী বিবেকের স্ত্রী দু মাসের অন্তঃসত্ত্বা

নিউ দিল্লি: করোনা প্রাণ কাড়ল আরও এক চিকিৎসকের। না, সংক্রমিত হয়ে মৃত্যু নয়। আত্মহত্যা। চোখের সামনে একের পর এক মৃত্যু দেখতে দেখতে, হতাশায় আত্মহত্যা করলেন তরুণ  চিকিৎসক। ঘটনাটি দিল্লির। জানা গিয়েছে, দিল্লির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন বছর ৩৬-এর বিবেক রাই। টানা ১ মাস কাজ করেছেন। প্রত্যক্ষ করেছেন হাজারও রোগীর মৃত্যু। এই দুর্বিসহ অবস্থার চাপ নিতে না পেরে রবিবার শেষ পর্যন্ত মৃত্যুকেই বেছে নিয়েছেন তিনি।  

প্রাক্তন আইএমএ সভাপতি ডাঃ রবি ওয়ানখেদকর টুইট করে লিখেছেন, "হাসপাতালের আইসিইউ-তে গত ১ মাস ধরে কর্মরত ছিলেন ওই তরুণ চিকিৎসক। করোনা রোগীদের চিকিৎসার দায়িত্বেই ছিলেন তিনি, মরণাপন্নদের CPR এবং ACLS দিতেন। প্রতিদিনের ৭,৮ জন রোগীর মধ্যে প্রায় বেশিরভাগই বাঁচতেন না। এই পরিস্থিতিতেই হতাশায় চলে যান ওই চিকিৎসক। শেষে আত্মহত্যার সিদ্ধান্ত নেন ডাঃ বিবেক।" আইএমএ প্রাক্তন সভাপতি আরও লিখেছেন, "গোরক্ষপুরের ভীষণ মেধাবী চিকিৎসক ছিলেন এই তরুণ। প্রায় শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়েছেন এই মহামারীর সময়ে।"

হাসাপাতাল সূত্রে খবর, প্রায় ১ মাস টানা কাজ করেছেন। প্রতিদিন প্রায় ৭, ৮ জন আশঙ্কাজনক কোভিড রোগী থাকত তাঁর তত্বাবধানা। একের পর এক মৃত্যুতেই বিচলিত হয়ে পড়ছিলেন। তাই শেষ রক্ষা হল না। জানা গিয়েছে বিবেকের স্ত্রী দু মাসের অন্তঃসত্ত্বা। 

আত্মহত্যা নয়, তরুণ চিকিৎসকের মৃত্যুকে 'খুন' আখ্যা দিয়েছেন ডাঃ রবি ওয়ানখেদকর। ঘটনায় সিস্টেমকে দুষে আইএমএ-এর প্রাক্তন সভাপতি লিখেছেন, "এটা মৃত্যু নয়, খুন। আর এই খুনের জন্য দায়ি বর্তমান 'সিস্টেম'। যা সকলের মধ্যে একটা চরম হতাশারা সৃষ্টি করেছে। আমাদের দেশে ন্যূনতম চিকিৎসা পরিকাঠামোর অভাব, খারাপ বিজ্ঞান, খারাপ রাজনীতি এবং খারাপ সরকার এই পরিস্থিতির জন্য দায়ি।"

উল্লেখ্য, মৃত চিকিৎসকের দেহ ময়নাতদন্তের জন্য এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকের মৃত্যুর পর তাঁর কাছ থেকে একটি সুইসাইট নোট উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ দিল্লির মালভিয়া নগর পুলিশ।

সব মিলিয়ে বিপদসীমায় পৌঁছে গিয়েছে পরিস্থিতি। করোনার দ্বিতীয় ঢেউ-এ ত্রস্ত গোটা দেশ। হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই। হন্যে হয়ে ছুটছেন রোগীর পরিবার। বাঁচাতে হবে, বাঁচতে হবে। ধ্যান-জ্ঞান এখন ওই একটাই। দিল্লির পরিস্থিতির কথাও কারও অজানা নয়। রাজধানীর বুকে কান পাতলেই এখন শুধু স্বজন হারানোর হাহাকার।

সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে অক্সিজেন, ফাঁকা বেডের 'লিড' খুঁজে বেড়াচ্ছেন সকলে। আপ্রাণ চেষ্টা চলছে পরিস্থিতি মোকাবিলার। দিল্লিতে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেজরিওয়াল সরকার। পরিস্থিতি বাগে আনতে ময়দানে নেমেছেন প্রায় সকলেই। তবু যেন ফাঁক থেকেই গিয়েছে। হিসেব বলছে দিল্লিতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭,০৪৭ জন। মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। শনিবার সকালেই দিল্লির একটি হাসপাতালে ১ চিকিৎসকসহ ৮ জনের মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget