এক্সপ্লোর

Delhi Lockdown Extension: দিল্লিতে ফের বাড়ছে লকডাউনের মেয়াদ, ৩১ মে থেকে আনলক পর্ব শুরুর ইঙ্গিত কেজরিওয়ালের

যদি এরপরও ধীরে ধীরে দৈনিক সংক্রমণের হার কমতে থাকে তাহলে ৩১ মে-র পর থেকেই আনলক পর্ব শুরু হবে বলেই জানিয়েছেন কেজরিওয়াল।

নয়াদিল্লি: রাজধানীতে আরও একসপ্তাহ বাড়ানো হল লকডাউন। আজ রবিবার এমনটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ৩১ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন পর্ব। যদি এরপরও ধীরে ধীরে দৈনিক সংক্রমণের হার কমতে থাকে তাহলে ৩১ মে-র পর থেকেই আনলক পর্ব শুরু হবে বলেই জানিয়েছেন কেজরিওয়াল।

মাসখানেক আগেই করোনা সংক্রমণের প্রথমসারিতে ছিল দিল্লি।  অক্সিজেনের তীব্র সঙ্কট, বেডের অভাব, মৃত্যুমিছিলের ভয়াবহতার সাক্ষী হয়েছিল দিল্লি। করোনার দ্বিতীয় ঢেউ-এ কার্যত ধুঁকছিল দিল্লি। রাজধানীর এই বেলাগাম সংক্রমণ থামাতেই লকডাউনের পথে হেঁটেছিল কেজরিওয়াল সরকার। এরপর দফায় দফায় বেশ কয়েকবার বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। আর এতেই কিছুটা ইতিবাচক কাজ হয়েছে বলেই মনে করছে দিল্লির সরকার। 

পরিসংখ্যান বলছে, রাজধানীতে কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত এক মাসেই দিল্লিতে করোনা সংক্রমণের হার যেখানে ২৫ শতাংশ ছিল, সেখানে শনিবার তা ৩.৫৮ শতাংশে এসে ঠেকেছে। বিগত তিন দিন ধরে দৈনিক সংক্রমণও ৪ হাজারের নীচে। তবে পরিস্থিতি আরও খানিকটা বাগে আনতেই এই পরিস্থিতিতে ফের লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী।

কেজরিওয়াল জানিয়েছেন, 'আমরা জানি না কোভিডের দ্বিতীয় ঢেউ কতদিন স্থায়ী হবে। তবে  দিল্লির মানুষের সহযোগিতায় ১ মাসেই করোনা পরিস্থিতি অনেকটা ভাল। গোটা দিল্লি পরিবারের মতো  এক হয়ে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়েছে। তখন অক্সিজেনের তীব্র সঙ্কট ছিল। এথন ভ্যাকসিনের ঘাটতি রয়েছে। তবু আমার বিশ্বাস এটারও একটা সমাধান মিলবে।'

তিনি আরও জানান, 'দিল্লিতে কোভিডের সংক্রমণ নীচের দিকে। হয়ত আমরা এখনও জিতে যাইনি। তবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। একটা সময়ে দিল্লিতে দৈনিক সংক্রমণ ছিল ২৮,০০০। এথনও সংখ্যা কমে দাঁড়িয়েছে ১,৬০০-তে। এখন প্রথম কাজ যত শীঘ্র সম্ভব দিল্লির মানুষের টিকাকরণ নিশ্চিত করা।'

কেজরিওয়াল সরকারের তরফে এও জানানো হয়েছে, দৈনিক সংক্রমণ কমার প্রবণতা যদি আগামী দিনেও বজায় থাকে, তবে সে ক্ষেত্রে দফায় দফায় আনলক-পর্ব শুরু করবে সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget