এক্সপ্লোর

Delhi Murder : প্রেম ভাঙার 'অপরাধ', পার্কে ডেকে প্রাক্তনকে কুপিয়ে-শ্বাসরোধ করে-পুড়িয়ে মারল যুবক, হাড়হিম করা দিল্লিতে

অভিভাবকরা জানিয়েছেন, শেষ কথা হয়েছিল দুপুরে।  মাকে সে তখনও জানায়, তাড়াতাড়িই ফিরে আসবে। কিন্তু ফেরা হল না। 

নয়াদিল্লি: ফের দিল্লিতে নৃশংস ভাবে খুন হয়ে গেলেন এক তরুণী। প্রথমে কুপিয়ে হত্যা, তারপর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা । হাড়হিম করা এই ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতে। অভিযুক্ত তরুণের বয়স মাত্র ১৮ ! 

সূত্রের খবর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওপেন লার্নিং (SOL) এ পড়তেন মৃতা তরুণী। এদিন সকালে তিনি ক্লাসের কথা বলেই বাড়ি থেকে বেরিয়েছিলেন। দুপুরের মধ্যেই ফিরে আসবেন, বলে গিয়েছিলেন মাকে। কিন্তু বহুক্ষণ কেটে যাওয়ার পরও তিনি ফিরে না আসায় চিন্তা বাড়ে। তা-বাবা বারবার ফোন করতে থাকেন। অভিভাবকরা জানিয়েছেন, শেষ কথা হয়েছিল দুপুরে।  মাকে সে তখনও জানায়, তাড়াতাড়িই ফিরে আসবে। কিন্তু ফেরা হল না। 

পুলিশ সূত্রে খবর, জাহাঙ্গিরপুরীর বাসিন্দা নিহত তরুণীর নাম মেহেক জৈন। এদিন অর্শকৃতের ফোন পেয়েই তার সঙ্গে দেখা করতে গিয়েছিল সে। আগেও এই যুবকের সঙ্গে মেলামেশা ছিল দিল্লির রানিবাগ এলাকার বাসিন্দা মেহেকের। বাড়ি থেকে নিষেধ করার পর অর্শকৃতের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয় মেহেক। এতেই আক্রোশ বাড়ে অর্শকৃতের, নানাভাবে সে ওই তরুণীকে বিরক্ত করত বলে অভিযোগ। 

এরপর এদিন সে তরুণীকে ডেকে পাঠায় একটি পার্কে। সেখানে দেখা করার পর তাঁকে নিয়ে যায় নির্জন একটি জায়গায়। সেখানে পূর্বপরিকল্পনা মতোই ছুরি দিয়ে কোপ মারে সে। পরপর কোপ মারার পর মৃত্যু নিশ্চিত করতে তরুণীকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। এরপর  যাতে তরুণীর পরিচয় না জানা যায়, সেজন্য দেহ জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনাও করে অভিযুক্ত। মেহরৌলির সঞ্জয় বন পার্ক থেকে তরুণীর অর্ধদগ্ধ দেহই উদ্ধার করা হয়েছে ।               

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, তরুণীর পরিচয় গোপনের চেষ্টা করেছিল ধৃত। তাই খুন করার পরে, পেট্রোল ঢেলে তাঁর দেহ জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে। বেশ কিছুদিন ধরে তরুণীকে খুনের পরিকল্পনা করছিল অভিযুক্ত। যুবতীকে কোপানোর সময়ে আঘাত লাগে অভিযুক্তেরও। খুন করার পরে হাসপাতালে গিয়ে নিজের ক্ষতের চিকিৎসা করায় ধৃত। তাঁর বাবা আঘাতে বিষয়ে জানতে চাইলে, ধৃত জানায় তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেছে তরুণী। তখনই তরুণীর বাড়িতে ফোন করে ধৃতের বাবা।           

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sikkim Tunnel Collapse : ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে ! ধস নির্মীয়মাণ সুড়ঙ্গে, ছড়াতে পারে মিথেন, পরপর মৃত্যু
ভয়ঙ্কর দুর্ঘটনা সিকিমে ! ধস নির্মীয়মাণ সুড়ঙ্গে, ছড়াতে পারে মিথেন, পরপর মৃত্যু
West Bengal News Live : ২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
২১ জুলাইয়ের চেনা ছবি উধাও, কাঁকসা টোল প্লাজায় তৃণমূলের কেউ নেই, বসেনি হেল্প ডেস্কও
21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget