এক্সপ্লোর

Arvind Kejriwal on Oxygen Supply: জেলায় জেলায় অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক, 'হোম ডেলিভারি'র ব্যবস্থার সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের

যাঁরা বাড়িতে আইসোলেশনে রয়েছেন তাঁরা চাইলেই তাঁদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। 

নয়াদিল্লি: কোভিড মোকাবিলায় নয়া পদক্ষেপ করল দিল্লি সরকার। করোনা রোগীদের জন্য অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক তৈরির ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি শনিবার তিনি জানান প্রয়োজনে অক্সিজেনের 'হোম ডেলিভারি'র ব্যবস্থাও করা হচ্ছে রাজ্যবাসীর জন্য। যাঁরা বাড়িতে আইসোলেশনে রয়েছেন তাঁরা চাইলেই তাঁদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। 

শনিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আজ থেকে আমরা খুব জরুরি পরিষেবা শুরু করছি। অক্সিজেন কনসেনট্রেটর ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে। প্রতিটা জেলায়  ২০০টি করে অক্সিজেন কনসেনট্রেটরের ব্যাঙ্ক তৈরি হবে। দেখা যাচ্ছে অনেকসময়েই প্রয়োজন মতো মেডিক্যাল অক্সিজেন পাচ্ছেন না রোগীরা। মারাও যাচ্ছেন। এই সমস্যা সমাধানের জন্যই এই সেটআপ তৈরি করা হচ্ছে। 

তিনি বলেন, 'দু-ঘণ্টার মধ্যে রোগীর বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া হবে। একজন ব্যক্তি গিয়ে অক্সিজেন কীভাবে রোগীকে দেওয়া হবে তাও বুঝিয়ে দিয়ে আসবে। পাশাপাশি কোভিড-১৯ রোগীরা হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছেন তাঁরাও প্রয়োজনে দিল্লি সরকারের এই পরিষেবা পাবেন।

সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল আরও জানিয়েছেন, 'আমাদের চিকিত্সকরা রোগীদের সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি ওই রোগীদের হাসপাতালে ভর্তির দরকার হয়, সেক্ষেত্রে সময়মতো ব্যবস্থা নেওয়া যাবে।' উল্লেখ্য, অক্সিজেন সঙ্কটে বহুদিন ধরেই জেরবার দিল্লি। হাসপাতালের অবস্থাও ভয়াবহ। সবদিক বিচার করেই নয়া পদক্ষেপ করল দিল্লি সরকার।

গতকালের হিসেব অনুযায়ী, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮,৫০৬ জন, সুস্থ হয়েছে ১৪,১৪০ জন এবং মৃত্যু হয়েছে ২৮৯ জনে। আমরা আমাদের তরফে সমস্ত চেষ্টা করছি। আশা করা যায় আগামী দিনে দিল্লি এমন পরিস্থিতির মুখে পড়বে না। ১৫ দিনের মধ্যে ১০০০টি আইসিইউ বেড তৈরি হবে। চিকিৎসক এবং ইঞ্জিনিয়ররা সবাই মিলে কাজ করছেন। 

উল্লেখ্য, দিল্লিতে জারি লকডাউন। বেড, অক্সিজেনের ঘাটতি মেটাতে এর আগেও একাধিকবার সাহায্য় চেয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget