এক্সপ্লোর

Delhi Rain: প্রবল বৃষ্টিতে বেহাল রাজধানী! স্কুল বন্ধের নির্দেশ দিল্লিতে, ধাক্কা সড়ক-বিমানে

Delhi Weather Update: অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে বৃহস্পতিবার সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে দিল্লিতে।

কলকাতা: প্রবল বৃষ্টিতে তোলপাড় দেশের রাজধানী। টানা বৃষ্টিতে বেহাল হয়েছে দিল্লির (Delhi Rain) একাধিক এলাকা। বুধবার সন্ধেবেলায় ভারী বৃষ্টির জেরে চাঁদনি চকের সদর বাজারে এক ব্য়ক্তি আটকে পড়েছিলেন বলে সূত্রের খবর। আবহাওয়া দফতর সূত্রের খবর, বিপুল পরিমাণ মেঘ রয়েছে দিল্লির আকাশের উপর। বৃষ্টির কারণে দিল্লিমুখী একাধিক বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে।

প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার সব স্কুল বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে দিল্লি সরকার (Delhi School Shutdown)। দিল্লির আপ সরকারের শিক্ষামন্ত্রী অতীশি মারলেনা বুধবার X হ্যান্ডেলে পোস্ট করেছেন, 'অতিভারী বৃষ্টির কারণে এবং আগামীকালও অতিবৃষ্টির পূর্বাভাসের কারণে আগামীকাল সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সব স্কুল বন্ধ থাকবে।'

 

বৃষ্টির কারণেই দিল্লির একাধিক জায়গায় জল জমেছে। কদিন আগেই এই বৃষ্টির জেরে বেসমেন্ট জলে ভেসে গিয়ে রাজিন্দর নগরে একটি কোচিং সেন্টারে মারা গিয়েছিলেন ৩ জন। যে রাস্তায় ওই কোচিং সেন্টার ছিল, সেই রাস্তা ফের কোমর-জলে ভেসেছে।

পরিস্থিতির কথা বিচার করে দিল্লির সব আধিকারিকদের সতর্ক থাকার কথা জানিয়েছেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। যে যে এলাকায় জল জমে, বিশেষ করে যে এলাকাগুলিতে কোচিং সেন্টার রয়েছে- সেদিকে লক্ষ্য রাখার কথা জানিয়েছেন। 

 

রাজধানীতে প্রবল বৃষ্টির কারণে একাধিক এলাকায় বিপর্যস্ত হয়েছে ট্রাফিক ব্যবস্থাও। ITO জাংশান, কনট প্লেস, মিন্টো রোড, মোতি বাগের ট্রাফিকের অবস্থা বেশ খারাপ।  মিন্টো ব্রিজের নীচের আন্ডারপাস-সহ আরও বেশ কিছু আন্ডারপাস বন্ধ হয়ে গিয়েছে। চাঁদনি চকের মতো ব্য়স্ত এলাকা ভেসে গিয়েছে। রাজধানীর একাধিক এলাকায় উপরে পড়েছে গাছ। চিন্তা বাড়িয়ে আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষ্মণের কথা জানায়নি আবহাওয়া দফতর।

 

 ধাক্কা বিমান চলাচলে:
এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো, স্পাইস জেট- সহ একাধিক বিমান সংস্থা বৃষ্টির কারণে বিমান চলাচলে সমস্যার কথা জানিয়েছে। বেশ কিছু বিমানের অভিমুখ ঘোরানোর কথা জানানো হয়েছে। সব যাত্রীদের আগে বেরনোর জন্য এবং বিমানের আপডেটের দিকে চোখ রাখতে বলা হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

রাজ্যের ২২ জেলায় দুর্যোগের আশঙ্কা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের সতর্কতা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ, শুভেন্দু বললেন, ‘আইন সবার জন্য সমান’
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Heatwaves: তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
তাপপ্রবাহকে 'প্রাকৃতিক দুর্যোগ' হিসেবে ঘোষণা কেন্দ্রের, কারণ কী ? এতে কী পরিবর্তন ঘটবে ?
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget