এক্সপ্লোর

Delhi Schools: দিল্লির ৫০টিরও বেশি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

Delhi News: দিল্লিতে একযোগে ৫০ টিরও বেশি স্কুলকে বোমা ফেলে উড়িয়ে দেওয়ার হুমকি।

Delhi Schools: দিল্লির ৫০টিরও বেশি স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ৫০টির বেশি স্কুলের কাছে পৌঁছল বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া ইমেল। ইমেল পাওয়ার পর স্কুলগুলিতে তল্লাশি শুরু, অভিভাবকদের মধ্যে আতঙ্ক। যে স্কুলগুলিতে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে, সেই স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। আজ সকাল ৭টা ৪০ মিনিট নাগাদ দমকল বিভাগ জানতে পারে এই হুমকির খবর। 

ফের রাজধানীতে বোমাতঙ্ক! দিল্লিতে একযোগে ৫০টিরও বেশি স্কুলকে বোমা ফেলে উড়িয়ে দেওয়ার হুমকি। দিল্লির নাজফগড়ের ১টি ও মালব্য নগরের ১টি স্কুলে মেলের মাধ্যমে বোমার হামলার হুমকির খবর। দিল্লি পুলিশ সূত্রে খবর, মালব্য নগরের এসকেভি স্কুল এবং প্রসাদ নগরের অন্ধ্র স্কুলে হুমকি এসেছে। ইমেলের মারফত এসেছে হুমকি। দিল্লি পুলিশ জরুরি ভিত্তিতে এই দুই স্কুল-সহ অন্যান্য স্কুলগুলিতেও তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে বোমা কিংবা সন্দেহজনক কোনও জিনিস, কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি। এই দুই স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। সকালে ইমেলের মাধ্যমে আসে হুমকি। স্কুল কর্তৃপক্ষ এই হুমকি ইমেল দেখার পর পুলিশ, দমকল, বম্ব স্কোয়াডকে খবর দেয়। 

এই প্রথম নয়, এর আগেও দিল্লির স্কুলগুলিকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি এসেছে। তবে কারা হুমকি দিচ্ছে সেই ব্যাপারে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আগেও কাউকে ধরা হয়নি। আজকের ঘটনার পরেও কেউ গ্রেফতার হয়নি বলে খবর। স্বভাবতই, এভাবে বারবার রাজধানীর স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসায় আতঙ্কে রয়েছেন পড়ুয়াদের অভিভাবকরা। যদিও সন্দেহজনক কিছুই উদ্ধার হয়নি বলে জানানো হয়েছে দিল্লি পুলিশের তরফে।   

কলকাতাতেও বেশ কয়েকটি স্কুলে চলতি বছরেই এসেছে হুমকি 

লর্ড সিনহা রোডের শ্রী শিক্ষায়তন স্কুলে, পার্ক সার্কাসের মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমি, তারাতলার DAV স্কুল, কসবার রুবি পার্ক স্থিত দিল্লি পাবলিক স্কুল, বাইপাসের ধারে ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল- এই সমস্ত স্কুলেই বোমা রাখার হুমকি দিয়ে ইমেল এসেছিল। এবছর জুন মাসে পরপর ২ দিন হুমকি ইমেল আসে কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলে। ক্যালকাটা বয়েজ স্কুলেও একই ভাবে পাঠানো হয় বোমা রাখার হুমকি ইমেল। যদিও কোনও স্কুলেই তল্লাশির পর কিছুই পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। এর পিছনে কারা যুক্ত, সেই বিষয়েও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি পুলিশের তরফে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Viral News: বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
বাবা-মেয়ে দু’জনই পাইলট, রেডিওয় হঠাৎ সংযোগ, কথা হল রিচার্জ প্ল্যান নিয়ে, অডিও ক্লিপ ভাইরাল
Weather Alert: সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget