এক্সপ্লোর

Delhi Stampede: 'পেরেক গেঁথে গিয়েছিল মাথায়', ৭ বছরের মেয়ের মৃত্যুতে বাবার হাহাকার, 'ওকে ফিরিয়ে দিন'...

Delhi Stampede Case: গন্তব্য় ছিল প্রয়াগরাজ, মহাকুম্ভ- সেখানে, মাঝপথেই এই ভয়ঙ্কর পরিণতি। দিল্লির সাগরপুরের বাসিন্দা, ওপিল সিংহ, চোখের সামনে মেয়ের মৃত্যু যন্ত্রণা দেখেছেন।

নয়া দিল্লি: চোখের সামনে দেখা, ভয়াবহ দৃশ্য, ভাবলেই শিউরে উঠে চোখ বন্ধ করছেন। সন্তানকে হারিয়েছেন, সেই শোকে বিহ্বল বাবা। মাথা চাপড়ে কেঁদে উঠছে মাঝে মধ্যেই। শনিবারে দিল্লিতে পদপিষ্ট বিপর্যয় প্রাণ কেড়েছে ৭ বছরের কন্যার। কুম্ভে যাওয়ার পথেই বিধ্বস্থ পরিবার।  

গন্তব্য় ছিল প্রয়াগরাজ, মহাকুম্ভ- সেখানে, মাঝপথেই এই ভয়ঙ্কর পরিণতি। দিল্লির সাগরপুরের বাসিন্দা, ওপিল সিংহ, চোখের সামনে মেয়ের মৃত্যু যন্ত্রণা দেখেছেন। হাহাকার বুকেই জানালেন শেষ চেষ্টা করেছিলেন মেয়েকে বাঁচানোর কিন্তু সাহায্য তো দূরঅস্থ, হাসপাতাল অবধি পৌঁছতে পৌঁছতেই প্রাণ বেরিয়ে গেছিল মেয়ের। হাসপাতালে নিয়ে গেলে, ৭ বছরের শিশুকন্য়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

কী হয়েছিল? সদ্য সন্তানহারা বাবার কথায়, প্রয়াগরাজ যাওয়ার জন্য, শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে পৌঁছেছিলেন। কিন্তু প্রচণ্ড ভিড় দেখে, বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ১৪ নম্বর প্ল্যাটফর্ম বদলানোর সময় দেখি মারাত্মক ভিড়। তখনই সিদ্ধান্ত নেই যে ফিরে আসব বাড়ি। এই ভিড়ের মধ্যে মেয়েদের নিয়ে যাওয়া সম্ভব নয়। কোথাও একচুল দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। সেই ভেবেই বউ, দুই মেয়ে, ভাইদের নিয়ে ফিরে আসার চিন্তা করি। সেই সময়ই ঘটে যায় বিপদ!

আরও পড়ুন, দিল্লিতে ভূমিকম্প, 'বিশাল আওয়াজ' আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ

ভিড়ের ধাক্কায়, তাঁর মেয়ে ছিটকে পড়ে রেলিংয়ে। শোকস্তব্ধ গলায় কন্যা-হারানো বাবা বলে চলেন, 'মেয়ে যখন ওখানে ফেঁসে গিয়েছিল সেই সময়ই ওখান থেকে প্রায় ৫-৬ হাজার মানুষ নামতে শুরু করে। সেই সময়ই মাথায় পেরেক গেঁথে গিয়েছিল ওঁর...' এরপর আর কথা বলতে পারেননি। এমনকী ভিড়ের মধ্যে পকেট কেটে টাকাও নিয়ে নেয় কেউ, এমনই অভিযোগ। মৃত মেয়ের বাবা বলেন, 'কোনও সাহায্য পাইনি। ওখানে যিনি কুলি ছিলেন, তিনি আমায় ৩০০ টাকা দিয়েছিলেন। কলাবতী হাসপতালে নিয়ে যাই। ডাক্তার বলল মেয়ে আর বেঁচে নেই।' ফের বন্ধ হয়ে আসে গলা। চোখের কোল ভিজে যাচ্ছে জলে। মাথা চাপড়ে চলেছেন বাবা। 'ওঁকে ফিরিয়ে দিন'... ফের কান্নায় ভেঙে পড়েন তিনি। 

নয়া দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনা কি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল প্রশাসন? শনিবারের ঘটনার পর, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য, গুরুতর আহতদের আড়াই লক্ষ টাকা এবং অল্প আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে রেল। প্রশ্ন হচ্ছে, এতবড় ঘটনার দায় কি কেউ নেবে? 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget