এক্সপ্লোর

হল হার্ড ইমিউনিটি? জানতে প্রতি মাসে সেরো সার্ভে করবে দিল্লি সরকার

তবে সাধারণ মানুষকে সাবধানতা বজায় রাখার অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন, তাঁরা যেন মাস্ক পরেন, সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখেন ও নিয়মিত হাত পরিষ্কার করেন।

নয়াদিল্লি: প্রতি মাসের প্রথম ৫ দিন দিল্লি জুড়ে রক্তের নমুনা জোগাড় করবে অরবিন্দ কেজরীবাল সরকার। আগামী মাস থেকে শুরু হবে এই প্রক্রিয়া। রাজধানীতে করোনা কতটা ছড়িয়েছে তা বুঝতেই এই সমীক্ষা বলে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন। দিল্লি সরকার জানতে চায়, শহরে হার্ড ইমিউনিটি আদৌ দেখা দিয়েছে কিনা, যেভাবে করোনা প্রতিরোধের কাজ চলছে,তাতে কোনও রদবদল প্রয়োজন কিনা। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা এনসিডিসি তাদের প্রথম সেরোলজিক্যাল স্টাডির ফল ঘোষণা করেছে। তাতে দেখা যাচ্ছে, দিল্লির ২১,৩৮৭ জনের মধ্যে ২২.৮৬ শতাংশ করোনাভাইরাসের সংস্পর্শে এসেছেন এবং সেরে উঠেছেন। বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা জানতেই পারেননি, যে তাঁরা করোনা আক্রান্ত। সত্যেন্দ্র জৈন বলেছেন, এর মাধ্যমে বোঝা যাচ্ছে, দিল্লিতে এখনও হার্ড ইমিউনিটি দেখা দেয়নি। তা হলে অসুস্থদের মধ্যে ৪০ থেকে ৭০ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠতেন। এর আগের সার্ভেয় বোঝা গিয়েছে, মধ্য জুন পর্যন্ত ২৩ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, কারণ অ্যান্টিবডি তৈরি হতে ১৫ দিনের মত লাগে। ১ মাসের ওপর পেরিয়ে গিয়েছে, সরকার এবার এটি প্রতি মাসে করতে চায়। অর্থাৎ আগামী সেরো সার্ভে ১ থেকে ৫ অগাস্টের মধ্যে হবে। জৈন দাবি করেছেন, তাঁদের সরকারের নেওয়া একাধিক পদক্ষেপেই মৃত্যুর হার কমে গিয়েছে। আগে করোনা সংক্রমিতদের হাসপাতালে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হত। কিন্তু মুখ্যমন্ত্রী এখন সিদ্ধান্ত নিয়েছেন, তাঁদের জন্য আলাদা জায়গা থাকবে, যেখানে তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব অক্সিজেন দেওয়া হবে। এছাড়া তাঁরা সরবরাহ করেছেন ২৪,০০০ পাল্স অক্সিমিটার, এর ফলেও মৃত্যুর সংখ্যা কমেছে। তবে সাধারণ মানুষকে সাবধানতা বজায় রাখার অনুরোধ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেছেন, তাঁরা যেন মাস্ক পরেন, সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখেন ও নিয়মিত হাত পরিষ্কার করেন। সার্ভে চলবে সব এলাকায়, কনটেনমেন্ট এবং নন কনটেনমেন্ট জোনে। বয়স্ক নাগরিক, অল্প বয়স্ক, শিশু, নারী, পুরুষ সকলের নমুনা সংগ্রহ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন।

সেরা শিরোনাম

Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Amit Shah : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...
SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, এবার মুখ খুললেন অমিত শাহ ; বললেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget