এক্সপ্লোর

Vishal Mega Mart Fire News: বিশাল মেগা মার্টে ভয়ানক আগুন, লিফটেই মৃত্যু এক ব্যক্তির, সব পুড়ে ছাই

Delhi Fire : ধোঁয়ায় ভরে যায় তলাগুলি। একপ্রকার দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়।  হট্টগোল বেঁধে যায় । 

সন্ধের সময়। হঠাৎ চিৎকার আগুন আগুন। মুহূর্তে পোশাকের বিপণিতে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা। এলাকা ঢেকে যায় ধোঁয়ায়। আতঙ্কে চিৎকার করতে থাকে মানুষ। সে এক ভয়ঙকর পরিস্থিতি। দিল্লির করোলবাগের জনপ্রিয় পোশাকের শো-রুম ‘বিশাল মেগা মার্ট’-এর চার তলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায় শুক্রবার।  প্রথম আগুন লাগে ফার্স্ট ফ্লোরে। দ্রুত তা উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের মোট ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্বিতীয় তল পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তবে ধোঁয়ায় ভরে যায় উপরের তলাগুলিও। একপ্রকার দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়।  হট্টগোল বেঁধে যায় । 

দমকল সূত্রে খবর, আগুন লাগার খবর পাওয়া যায় এদিন সন্ধ্যা ৬.৪৪ মিনিট নাগাদ। এরপর দ্রুত পৌঁছয় দমকল। উদ্ধার কাজ শুরু করা হয়। পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ চালায়। আগুন নিয়ন্ত্রণে আনতে একর পর এক ইঞ্জিন পৌঁছায়।  প্রথমে কেউ আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পরে উদ্ধারকাজের সময় এক ব্যক্তির মৃতদেহ লিফটের ভিতর থেকে পাওয়া যায়। মনে করা হচ্ছে, তিনি ধোঁয়ায় দম আটকে মারা যান। দমকল আধিকারিকদের মতে, ওই ব্যক্তির মৃত্যু সম্ভবত আগুন লাগার পর লিফটে আটকে পড়েন। তারপর ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান। অথবা লিফটে আটকে থাকার আতঙ্কেও কিছু ঘটে থাকতে পারে। 

কী জানাচ্ছে পুলিশ? 

পুলিশের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি> তবে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট-এর আশঙ্কাই করা হচ্ছে। উল্লেখ্য, বিশাল মেগা মার্টে প্রধানত কাপড় এবং মুদিখানার জিনিস বিক্রি হয়। আগুনের গ্রাসে চলে গিয়েছে দোকানের সব সামগ্রী।  সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে দমকলকে। এখনও এলাকাটি সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া  হচ্ছে না। প্রায় ১৩ ঘণ্টা পার হয়ে গেলেও আগুন সম্পূর্ণভাবে নেভানো যায়নি। ত্রাণ ও উদ্ধারকারী দল এখনও ঘটনাস্থলে রয়েছে। স্থানীয়দের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে আশেপাশের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

দমকল বিভাগ ক্রমাগত পরিস্থিতির উপর নজর রাখছে । তদন্তকারী অফিসাররা আগুন লাগার আসল কারণ বের করার চেষ্টা চালাচ্ছে। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে  দিল্লির ঘিঞ্জি এলাকায় ও শপিং মলগুলিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা নিয়ে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget