এক্সপ্লোর

Delhi Weather Updates: ৮.৫ থেকে একধাক্কায় ৪.৪, জমে যাওয়ার জোগাড়, শৈত্যপ্রবাহের দাপটে কাবু দিল্লি

Cold Wave in Delhi: দিল্লির মূল আবহাওয়া কেন্দ্র, সফদরজং আবহাওয়া হাওয়া অফিস বিবৃতিতে জানানো হয়, শৈত্যপ্রবাহ আজ কাবু করে ফেলেছে দিল্লিকে।

নয়াদিল্লি: দূষণ এবং কুয়াশার দোসর কনকনে ঠান্ডা (Delhi Weather Updates)। বুধবার মরসুমের শীতলতম দিন রাজধানী দিল্লিতে। আবহাওয়া দফতর প্রদত্ত তথ্য অনুযায়ী, আজ দিল্লির তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগেই দিল্লির তাপমাত্রা ছিল ৮.৫। সেই নিরিখে একধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে রাজধানীর তাপমাত্রা। আগামী কয়েক দিন ঠান্ডায় দিল্লি আরও জবুথবু হয়ে পড়বে বলে আশঙ্কা (Delhi Winter)। 

আগামী কয়েক দিন ঠান্ডায় দিল্লি আরও জবুথবু হয়ে পড়বে বলে আশঙ্কা

আবহাওয়া দফতর যদিও আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল। বলা হয়েছিল, চলতি সপ্তাহে দিল্লির তাপমাত্রা যেমন নামবে। তেমনই ছুরির ফলার মতো এসে আঘাত করবে শৈত্যপ্রবাহ (Cold Wave in Delhi)। বুধবার তেমনই অভিজ্ঞতা হল দিল্লির। প্রবল ঠান্ডা এবং তার সঙ্গে শৈত্যপ্রবাহ, গায়ে কাঁপুনি ধরাচ্ছে দিল্লিবাসীর। বাড়ির বাইরে বেরনোই এখন দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। 

দিল্লির মূল আবহাওয়া কেন্দ্র, সফদরজং আবহাওয়া হাওয়া অফিস বিবৃতিতে জানানো হয়, শৈত্যপ্রবাহ আজ কাবু করে ফেলেছে দিল্লিকে। চলতি মরসুমের শীতলতম দিন আজ। সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রিতে নেমে গিয়েছে। এর আগে, ডিসেম্বরের শেষ দিকে শৈত্যপ্রবাহের সাক্ষী হয়েছিল দিল্লি। ফের রাজধানীতে তাপট দেখাচ্ছে শৈত্যপ্রবাহই।

আরও পড়ুন: Tripura News: ভোটের আগে উত্তপ্ত ত্রিপুরা, বিজেপি-সিপিএম সংঘর্ষ, বিপ্লবের পৈতৃক বাড়িতেও হামলার অভিযোগ

তবে এ দিন সামান্য হলেও কুয়াশার প্রকোপ কেটেছে। গত ২৪ ঘণ্টায় ঘন এবং অতি কুয়াশার প্রকোপ থেকে মুক্ত হয়েছে দিল্লি। তবে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দিল্লিতে ঠান্ডা আরও জাঁকিয়ে বসবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার জন্য আগামী দু'দিনের জন্য রাজধানীতে কমলা সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। 

সর্বনিম্ন তাপমাত্রা ৪.৪ ডিগ্রিতে নেমে গিয়েছে দিল্লির তাপমাত্রা

তবে এখনই মুক্তি নেই শৈত্যপ্রবাহ থেকে। অন্তত আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে। আগামী তিন দিন কমপক্ষে রাজধানীতে শৈত্যপ্রবাহ দাপট দেখাবে বলে মত আবহবিদদের। তার পর তাপমাত্রা আরও নিচে নামবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনই যা অবস্থা, তাতে এ দিন সকাল থেকেই জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে উষ্ণ থাকার চেষ্টা করতে দেখা গিয়েছে দিল্লিবাসীকে। আর এই প্রবল ঠান্ডার জন্য দিল্লিতে দৃশ্যমানতাও কমে এসেছে। ফলে গাড়ি চালাতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ।

 

সেরা শিরোনাম

Operation Sindoor: ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget