এক্সপ্লোর

Deloitte Worker Sacked : সোশাল মিডিয়ায় হিটলারের স্তুতি, কর্মীকে বরখাস্ত করল Deloitte

LinkedIn Post : Deloitte-এর রিস্ক অ্যাডভাইসরি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর নীরব মেহরোত্রা। গত সপ্তাহে LinkedIn-এ একটি পোস্ট করেন

নয়া দিল্লি : জার্মান একনায়কতন্ত্রী শাসক অ্যাডল্ফ হিটলারকে (German Dictator Adolf Hitler) "সহজাত দূরদৃষ্টিসম্পন্ন" বলেছিলেন। তাও আবার সোশাল মিডিয়ায়। সেই 'দায়ে' এক কর্মীকে বরখাস্ত করল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কনসালটিং ফার্ম Deloitte। সর্বভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রের খবর।

Deloitte-এর রিস্ক অ্যাডভাইসরি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ডিরেক্টর নীরব মেহরোত্রা। গত সপ্তাহে LinkedIn-এ একটি পোস্ট করেন তিনি। তাতে তিনি লেখেন, তিনি লরেন্স রিস এর লেখা একটি বই পড়েছেন। বইটির নাম The Dark Charisma of Adolf Hitler। তিনি বলেন, এই শাসককে নিয়ে গুগল সার্চ করলে দেখা যাবে, তিনি "স্বৈরাচারী" ও "খুব অহঙ্কারী" ছিলেন বলে উল্লেখ রয়েছে। 

যদিও মালহোত্রা হিটলারের কিছু সহজাত গুণের কথা উল্লেখ করেন। এর সঙ্গে মন্তব্য করেন, 'আমাদের সকলের তাঁর থেকে শেখা উচিত।' তিনি আরও বলেন, 'জার্মান এই শাসক ছিলেন একজাত  "সহজাত দূরদৃষ্টিসম্পন্ন" মানুষ। আকর্ষণীয় বক্তা, অত্যন্ত আত্মবিশ্বাসী, খুব বুদ্ধিদীপ্ত এবং ব্যাপক কর্মচঞ্চল।'

তাঁর এই পোস্টের সমালোচনা করেন একাধিক ট্যুইটার ব্যবহারকারী। তাঁরা প্রশ্ন তোলেন, Deloitte কেন এরকম একজন কর্মীকে রেখেছেন। প্রবল সমালোচনার মুখে মেহরোত্রা একটি খোলা চিঠি লিখে, নিজের পোস্টের জন্য ক্ষমা চান। উল্লেখ করেন, 'তিনি কারও অনুভূতিকে আঘাত করতে চাননি।' এমনই খবর Moneycontrol -এর রিপোর্ট অনুযায়ী।

নীরবের বক্তব্য, "আমার মেন্টর/বস/কোচেরা সবসময় আমাকে শিখিয়েছেন, যদি আমি কোনও ভুল করে থাকি, তাহলে তা স্বীকার করার ক্ষমতা থাকা উচিত। তাই আমি আমার পোস্টের জন্য ক্ষমা চাইতে এগিয়ে এসেছি এবং ভবিষ্যতে এই ধরনের মানুষদের নিয়ে আমি কিছু লিখব না।" মেহরোত্রা পরে পুরনো পোস্টটি ডিলিট করে দেন।

এক প্রেস বিবৃতিতে  Deloitte-এর তরফে এক মুখপাত্র বলেন, "নির্দিষ্টি এক ব্যক্তি সোশাল মিডিয়ায় নিজের মতামত জানিয়েছেন, যিনি গত মাসেই আমাদের প্রতিষ্ঠানে যোগ দেন। তাঁর মতামত আমাদের মতামতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং আমাদের অভ্যন্তরীণ নীতি লঙ্ঘন করেছেন তিনি ৷ এই কর্মী আর  Deloitte ইন্ডিয়ার হয়ে কাজ করেন না।" 

প্রসঙ্গত, সম্প্রতি অস্ট্রিয়া ঘোষণা করেছে যে তারা পুলিশ অফিসারদের মানবাধিকার প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যাডলফ হিটলারের জন্মস্থানটি ব্যবহার করবে। জার্মান স্বৈরশাসক ১৮৮৯ সালে বাড়ির উপরের তলায় একটি ভাড়া ঘরে জন্মগ্রহণ করেছিলেন। এই সিদ্ধান্তটি একটি বিশেষজ্ঞ কমিটির দীর্ঘ আলোচনার পরে নেওয়া হয়েছে। জার্মান সীমান্তের কাছে Braunau am Inn-এ ১৭ শতকের বাড়িটি দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের পর ২০১৬ সালে সরকার কিনেছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget