এক্সপ্লোর

Delta Plane Crashes in Toronto: অবতরণের মুখে উল্টে গেল বিমান, যাত্রীসমেত আছড়ে পড়ল বিমানবন্দরে, ভয়ঙ্কর দুর্ঘটনা কানাডায়

Plane Accident in Canada: চাকা আকাশের দিকে, ডানা, ইঞ্জিন ভূপতিত। উদ্ধারকার্য শুরু হয়েছে।

টরন্টো: বিমানবন্দরে নামার মুখে  বিপত্তি। আচমকা উল্টে গেল যাত্রীবাহী বিমান। আছড়ে পড়ল বিমানবন্দরে। কানাডার টরন্টো পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তা শিউরে ওঠার মতো। কারণ বরফে ঢাকা বিমানবন্দরে উল্টে পড়ে থাকতে দেখা গিয়েছে বিমানটিকে। চাকা আকাশের দিকে, ডানা, ইঞ্জিন ভূপতিত। উদ্ধারকার্য শুরু হয়েছে। (Delta Plane Crashes in Toronto)

স্থানীয় সময় সোমবার দুপুর ৩টে বেজে ৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। Delta Airlines-এর 4819 বিমানটি আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিস থেকে টরন্টোয় নামছিল। বিমানে ৭৬ জন যাত্রী সওয়ার ছিলেন, ছিলেন চার বিমানকর্মী। কিন্তু অবতরণের মুখে আচমকাই উল্টে যায় বিমানটি। এর পর বরফে ঢাকা বিমানবন্দরে আছড়ে পড়ে। এখনও পর্যন্ত ১৫ জনের আহত হওয়ার খবর মিলেছে। (Plane Accident in Canada)

এই দুর্ঘটনার পর বিমানবন্দরের সমস্ত বিমান আপাতত বাতিল করা হয়েছে। রানওয়েগুলি বন্ধ রাখা হয়েছে আপাতত। বিমানবন্দরটি এই মুহূর্তে বরফে ঢাকা। সঙ্গে ঝোড়ো হাওয়া, কুয়াশার প্রকোপও রয়েছে। ঘণ্টায় ৪০ মাইল গতিতে ঝোড়ো হাওয়া বইছে। বরফে ঢাকা রানওয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে চাকা পিছলে বিমানটি উল্টে গিয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশু, বছর ৬০-এর এক ব্য়ক্তি এবং বযর ৪০-এর এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। তবে বিমানবন্দরে নামার মুখে যেহেতু দুর্ঘটনা ঘটে, প্রাণহানি ঘটেনি বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তদন্তে আবহাওয়াজনিত কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। 

দুর্ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বিমানের একটি ডানা কার্যত গায়েব। বরফে ঢাকা বিমানবন্দরে বিমানটির ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। তবে আগুনের লেলিহান শিখা চোখে পড়েনি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। পৌঁছেছে দমকলবাহিনী। যাত্রীদের নিরাপদে বের করে আনা হচ্ছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও রেকর্ডিংয়ে বিমানের পাইলটকে বলতে শোনা যায়, যাত্রীদের মধ্যে কারও মৃত্যু হয়নি। 

টরন্টো পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনার নেপথ্যে একাধিক সম্ভাব্য কারণ সামনে এলেও, দুর্ঘটনার আগে আবহাওয়াজনিত কারণে একাধিক বিমান বাতিল করা হয় সেখানে। টরন্টো পিয়ার্সনের প্রেসিডেন্ট ও সিইও ডেবোরা ফ্লিন্ট জানিয়েছেন, প্রশিক্ষিত পাইলট এবং বিমানকর্মীদের দক্ষতায় প্রাণহানি এড়াতে গিয়েছে। অসীম সাহসের পরিচয় দিয়েছেন তাঁরা। আপাতত উদ্ধারকার্যে জোর দেওয়া হচ্ছে।

সেরা শিরোনাম

Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Dhruv Rathee News: ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
দশেরায় রামলীলা ময়দানে এবার পুড়বে ৩০ ফুটের আরশোলার মূর্তিও, ককরোচ-বিক্ষোভের মাঝেই কি উল্টো বার্তা?
দশেরায় রামলীলা ময়দানে এবার পুড়বে ৩০ ফুটের আরশোলার মূর্তিও, ককরোচ-বিক্ষোভের মাঝেই কি উল্টো বার্তা?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget