এক্সপ্লোর

AIR INDIA : বৈধ সার্টিফিকেট ছাড়াই উড়ান! এয়ার ইন্ডিয়াকে বিরাট অঙ্কের জরিমানা DGCA-র

যাত্রীদের আস্থা ক্ষুণ্ণ করেছেন, এয়ার ইন্ডিয়াকে জরিমানা ডিজিসিএ-র এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে প্রায় ১ কোটি টাকা জরিমানা করল ডিজিসিএ।

নয়া দিল্লি: কেউ যাচ্ছিলেন প্রিয়জনের কাছে। কেউ ফিরছিলেন দেশে। কেউ ছিলেন প্রবাসে ঘর বসানোর স্বপ্নে বুঁদ। মুহূর্তে সব শেষ! গত বছর দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর ছিল আহমেদাবাদে বিমান দুর্ঘটনা। রানওয়ে থেকে স্বাভাবিক টেক অফ। কয়েক সেকেন্ডের মাথায় সব শেষ। আমদাবাদে বিমান দুর্ঘটনার পর, পদে পদে প্রশ্ন উঠতে শুরু করে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে। অবশেষে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বড় ব্যবস্থা নিল ডিজিসিএ। তবে এয়ার ইন্ডিয়ার দাবি , ২০২৫ সালে স্বেচ্ছায় রিপোর্ট করা একটি ঘটনার ভিত্তিতে এই আদেশ। সূত্রের খবর, valid airworthiness certificate ছাড়াই বিমান চালানোর জন্য ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে ১ কোটি টাকা জরিমানা করেছে। সূত্রের দাবি, এই গুরুতর ত্রুটির জন্য নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকেও কয়েকজন পদধারীকে অপসারণের নির্দেশ দিয়েছে।   

সূত্রের খবর, ডিজিসিএ জানিয়েছে, যাত্রীদের আস্থা ক্ষুণ্ণ করেছে এয়ার ইন্ডিয়া।  এর দরুণ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে প্রায় ১ কোটি টাকা জরিমানা করল ডিজিসিএ। প্রয়োজনীয় সার্টিফিকেশন ছাড়াই বিমান চালানোর অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে।  তদন্তে  অনুমতি ছাড়া মোট ৮ বার এয়ারবাস ওড়ানোয় দোষী সাব্যস্ত হয়েছে এয়ার ইন্ডিয়া । এদিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে , ২০২৫ সালে স্বেচ্ছায় রিপোর্ট করা একটি ঘটনার বিষয়ে ডিজিসিএ এই আদেশ দিয়েছে।  বিষয়টি এয়ার ইন্ডিয়া স্বীকার করছে। এই ঘটনার থেকে চিহ্নিত সমস্ত ত্রুটি সন্তোষজনকভাবে সমাধান করা হয়েছে এবং কর্তৃপক্ষকে তা জানানোও হয়েছে।  

গত বছর আমদাবাদা কার দোষে এত বড় বিপর্যয় ঘটল? এতগুলো মৃত্য়ুর জন্য় কে দায়ী? এইসব প্রশ্নের উত্তর এখনও অজানা।  সেই আবহেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে সামনে এসেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। তিক্ত অভিজ্ঞতার ঝুলি উপুড় করেছেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা। আহমেদাবাদ দুর্ঘটনার পরও একাধিক এয়ার ইন্ডিয়া বিমানে সমস্যা , যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, যেখানে শয়ে শয়ে মানুষের জীবন জড়িয়ে রয়েছে, সেখানে রক্ষণাবেক্ষণে এরকম খামতির অভিযোগ বারবার কেন উঠবে? মানুষ তো চড়া দামে টিকিট কেটে বিমানে ওঠে। কিন্তু, উড়ান সংস্থার কাছে কি তাঁদের জীবনের কোনও মূল্য নেই? এই সব অভিযোগের মাঝেই এবার এই কড়া পদক্ষেপ করল ডিজিসিএ। বৈধ সার্টিফিকেট ছাড়াই একটি বিমান ওড়ানোর জন্য ১ কোটি টাকা জরিমানা করা হল।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget