এক্সপ্লোর

Diabetes Tips: ডায়াবেটিস রয়েছে? ভাতও ভালবাসেন? উপায় আছে

Health Tips: যেটা প্রয়োজন, তা হল পরিমাপ মতো খাওয়া। এর জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।

কলকাতা: বরাবরই উদ্বেগ থাকে ডায়াবেটিস (Diabetes) নিয়ে। যাঁদের এই সমস্যা রয়েছে, তাঁরা যেমন চিন্তায় থাকেন। তেমনই যাঁদের পারিবারিক স্বাস্থ্যের ইতিহাসে ডায়াবেটিস বা হাই ব্লাড সুগারের সমস্যা রয়েছে, তাঁরাও সাবধানে চলার চেষ্টা করেন। এই সাবধানের চলার দুটি মূল ভাগ। একটি যদি শরীরচর্চা হয়, তাহলে অন্যটি অবশ্যই ডায়েটে নজর। 

ভাত 'বাদ'?
ডায়াবেটিস থাকা ব্যক্তিরা নানা ভাবে তাঁদের খাবার নিয়ন্ত্রণ করে থাকেন। রক্তে শর্করার (Glucose) পরিমাণ বাড়তে পারে এমন খাবার পরিত্যাগ করে থাকেন। সেই তালিকায় থাকে ভাতও। কিন্তু ভারতে, বিশেষ করে পূর্ব ভারতে ভাত প্রধান খাবার। দীর্ঘদিনের ভাত খাওয়ার অভ্য়াস চট করে ছাড়া মুশকিল হয়। পাশাপাশি, একেবারেই ভাত ছেড়ে দিলে দীর্ঘদিনের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় আসা বদল নতুন করে অভ্যাস করতেও সমস্যা হয়। বিশেষজ্ঞরা বলছেন খুব বড়সড় সমস্যা না থাকলে ভাত একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই। যেটা প্রয়োজন, তা হল ঠিক পরিমাপ মেনে খাওয়া। এর জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।

ফ্যাট (Fat), প্রোটিন (Protein)-সব কিছুই প্রয়োজন সুস্থ থাকার জন্য। একই নিয়ম ডায়াবেটিকদের জন্যও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডায়াবেটিকদের ভাত খাওয়ার ক্ষেত্রে দুটি বিষয় মূল। একটি হল কতটা পরিমাণে ভাত খাওয়া হচ্ছে, অন্য়টি হল কী কী খাবারের সঙ্গে খাওয়া হচ্ছে। 

খেয়াল থাকুক গ্লাইসেমিক ইনডেক্সে:
গ্লাইসেমিক ইনডেক্স (Glycemic Index) হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনও খাবারে কার্বোহাইড্রেট কতটা রয়েছে এবং সেটি খেলে রক্তে শর্করার পরিমাণ কতটা বাড়ে তা পরিমাপ করা হয়। ০ থেকে ১০০ পর্যন্ত নম্বর থাকে। যে খাবারের যত বেশি নম্বর সেটি রক্তে তত বেশি শর্করার মাত্রা বৃদ্ধি করে।

ভারসাম্যই 'আসল': 
বিশেষজ্ঞরা বলছেন এখানেই ভারসাম্যের কথা আসে। ভাত এমনিতে গ্লাইসেমিক ইনডেক্স (Glycemic Index) অনুযায়ী উপরের দিকে রয়েছে। ফলে এটি ফ্যাট বা প্রোটিন বা ফাইবার জাতীয় খাবারের সঙ্গে ভারসাম্য মেনে খেলে সমস্যা নেই। সেক্ষেত্রে ভাতের সঙ্গে কী কী দিয়ে খেতে পারেন ডায়াবেটিকরা?

দই-ভাত: দইতে উচ্চমাত্রায় ফ্যাট ও প্রোটিন রয়েছে। এর সঙ্গে ভাত দিয়ে খেলে গ্লাইসেমিক ইনডেক্স কমে আসে।

ডাল বা রাজমার সঙ্গে ভাত: ডালজাতীয় শস্যে ফাইবার এবং প্রোটিন থাকে। এর সঙ্গে পরিমাণ মতো ভাত খাওয়া যায়। তবে ডালটি স্বাস্থ্যকর ভাবে রান্না হয়ে থাকতে হবে।

সেদ্ধ আনাজের সঙ্গে ভাত: আনাজ সেদ্ধ অত্যন্ত উপকারী। একাধিক পুষ্টিগুণ থাকে। এর সঙ্গে ভাত খেলে Glycemic Index কম থাকে।

ছোট মাছের ঝোলের সঙ্গে ভাত: ছোট মাছ প্রোটিন ও প্রয়োজনীয় খনিজের উৎস, যা স্বাস্থ্য ভাল রাখতে প্রয়োজন। এর সঙ্গে ভাত খাওয়া যায়। তবে কোনও খাবারই বেশি মশলা ও তেল দিয়ে রান্না করা উচিত নয়।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন: প্রেসক্রিপশনে ওষুধ লেখার জন্য হাজার কোটি টাকা ইনসেনটিভ 'ডলো'-র নির্মাতার, দাবি সুপ্রিম কোর্টে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
Abhijeet Dipke : CJP-এর ভবিষ্যৎ কী ? অভিজিৎ দীপক রাজনীতিতে প্রবেশ করছেন ? বড় তথ্য ফাঁস করলেন নিজেই
CJP-এর ভবিষ্যৎ কী ? অভিজিৎ দীপক রাজনীতিতে প্রবেশ করছেন ? বড় তথ্য ফাঁস করলেন নিজেই
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget