এক্সপ্লোর

Digital Fact Checking: খবরের সত্যতা যাচাইয়েও সরকারি অনুমোদন বাধ্যতামূলক, নয়া বিল আনছে কেন্দ্র

Fake News: ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ নিয়ে পৃথক আইন আনার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার খবরের সত্যতা যাচাই করা অনলাইন প্ল্যাটফর্মগুলির উপরও কড়া বিধি-নিষেধ আরোপ করার পরিকল্পনা চলছে।

নয়াদিল্লি: ডিজিটাল ভারতে তথ্য আদানপ্রদানের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ভুয়ো খবর (Fake News)। ভুয়ো খবরের রমরনা এতটাই বেড়েছে যে, তা থেকে দাঙ্গা-হাঙ্গামা, প্রাণহানি পর্যন্ত ঘটে চলেছে। সেই আবহে খবরের সত্যতা যাচাই করতে গড়ে উঠেছে পৃথক মাধ্যম। কিন্তু তাতেও এবার কড়া বিধিনিষেধ আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Digital Fact Checking)। তাতে ভুয়ো খবরের সত্যতা যাচাই করা আরও কঠিনতর হতে চলেছে। কারণ নয়া বিধি চালু হলে, ডিজিটাল মাধ্যমে খবরের সত্যতা যাচাই করতে গেলে সরকারি অনুমোদন বাধ্যতামূলক হবে।

ডিজিটাল মাধ্যমে খবর প্রকাশ নিয়ে পৃথক আইন আনার প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। এবার খবরের সত্যতা যাচাই করা অনলাইন প্ল্যাটফর্মগুলির উপরও কড়া বিধি-নিষেধ আরোপ করার পরিকল্পনা চলছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভুয়ো খবরের সত্যতা যাচাই করছে যারা, তাদেরও দায়বদ্ধ করতে এমন পরিকল্পনা। 

শীঘ্রই ডিজিটাল ইন্ডিয়া বিল আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তাতেই খবরের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে কড়া বিধি থাকবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের এক শীর্ষস্থানীয় আধিকারিক বিষয়টিতে নিয়ে মুখ খুলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক জানিয়েছেন, ডিজিটাল ইন্ডিয়া বিলের খসড়া তৈরির কাজ প্রায় শেষ। খবরের সত্যতা যাচাই করা ডিজিটাল মাধ্যমগুলিকেও সেখানে সরকারি ভাবে নথিভুক্ত করার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee: লোকসভা নিয়ে বিরোধী জোটের প্রথম বৈঠক, মমতার সঙ্গে পটনা যাচ্ছেন অভিষেক, মুখোমুখি হবেন রাহুলের

শুধু ডিজিটাল ইন্ডিয়া বিলই নয়, অনলাইন সংবাদমাধ্যমকে আইনি পরিকাঠামোর মধ্যে রাখতে ডিজিটাল পার্সোনাল বিল ২০২২-এর খসড়া প্রস্তুত করেছে কেন্দ্র। প্রস্তাবিত টেলিকমিউনিকেশন বিল ২০২২ এবং তথ্য সংক্রান্ত নীতি নিয়েও বিল তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত যে তথ্য মিলেছে, সেই অনুযায়ী, চলতি জুন মাসের শেষে অথবা জুলাইয়ের শুরুতে ডিজিটাল ইন্ডিয়া বিলের খসড়া প্রকাশ করবে কেন্দ্র। তাতে ChatGPT এবং গুগল বার্ড নিয়েও থাকবে নীতি-নিয়ম।

ওই বিল পাস হয়ে আইনে পরিণত হলে, সরকারি আপত্তি মেনে যে কোনও খবর, ভিডিও তুলে নিতে হবে ডিজিটাল মাধ্যম থেকে। সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকেও সরিয়ে নিতে হবে সবকিছু। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। মামলা পৌঁছে গিয়েছে আদালতেও। কিন্তু বম্বে হাইকোর্টে এখনও পর্যন্ত তা নিয়ে কোনও হলফনামা দেয়নি কেন্দ্র। ৫ জুলাই পর্যন্ত সময় চাওয়া হয়েছে। 

এর আগে, জানুয়ারি মাসে তথ্য প্রযুক্তি আইন ২০২১ সংশোধনের প্রস্তাব জমা পড়ে। তাতে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়াগুলির জন্য বাধ্যতামূলক নিয়ম আনা হয়, যার আওতায় কেন্দ্রের প্রেস ইনফর্মেশন ব্যুরো-র খবরের সত্যতা যাচাই বিভাবগ যদি কোনও খবরকে ভুয়ো বা মিথ্যা বলে চিহ্নিত করে, তাহলে তা তুলে নেওয়া বাধ্যতামূলক।

এ নিয়ে গোড়া থেকেই আপত্তি জানিয়ে আসছ খবরের সত্য়তা যাচাইকারী ডিজিটাল মাধ্যমগুলি এবং বিজেপি বিরোধী শিবিরের নেতারা। তাঁদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় গেরুয়া শিবিরের আস্ত ট্রোল বাহিনী রয়েছে। তাদের তরফে অহরহ ভুয়ো এবং বিকৃত খবর পরিবেশন করা হয়। সেইগুলিকে ভুয়ো বলে চিহ্নিত করার পথেই বাধা সৃষ্টি করতে চাইছে কেন্দ্র। মানুষকে অন্ধকারে রাখতেই এই প্রচেষ্টা বলে দাবি বিরোধীদের।

সেরা শিরোনাম

Garia Incident: গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ?
গড়িয়ায় ইঞ্জিনিয়ার খুনে চাঞ্চল্যকর মোড় ? "প্রেমিকার কাছেই গিয়েছিলেন যুবক..", এবার সেই ফ্ল্যাটে গিয়েই ঘটনার পুনর্নির্মাণ পুলিশের..
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget