এক্সপ্লোর

Sasaram Firing : দশমের পরীক্ষা দিয়ে বেরোতেই গুলিতে ঝাঁঝরা ২ ছাত্র, লুটিয়ে পড়ল মাটিতে

Bihar News : ম্যাট্রিকুলেশন পরীক্ষার সময় খাতা নকল করার ঘটনাকে কেন্দ্র করে বচসা শুরু হয় দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে। পরীক্ষার পরও ঘটনার রেশ স্থায়ী হয়।

পটনা : সাসারামে পরীক্ষার্থীদের উপর চলল গুলি, মৃত্যু হল এক ছাত্রের। বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা দিয়ে বেরোতেই গুলিবিদ্ধ হয় ২ ছাত্র। পরীক্ষা দিয়ে ফেরার সময়ই  গুলিতে ঝাঁঝরা হয়ে যায় পড়ুয়ারা। 

স্থানীয় লোকজনই তড়িঘড়ি হাসপাতালে যান। সেখানেই এক ছাত্রের মৃত্যু হয়। অপর ছাত্রের চিকিৎসা চলছে । সূত্রের খবর,  বিহারের রোহতাস জেলার সাসারামে ম্যাট্রিকুলেশন পরীক্ষার সময় খাতা নকল করার ঘটনাকে কেন্দ্র করে বচসা শুরু হয় দুই ছাত্রগোষ্ঠীর মধ্যে। পরীক্ষার পরও ঘটনার রেশ স্থায়ী হয়। তার জেরেই গুলিচালনা। পরীক্ষা হল থেকে বেরোতেই গুলিবিদ্ধ হয়ে একজন ছাত্রের মৃত্যু হয়। 

বৃহস্পতিবার সন্ধ্যায়, ছাত্রদের মধ্যে তর্ক শুরু হয় যা দ্রুত হিংসাত্মক রূপ নেয় । গুলি চালানো হয়। দেহরি মুফাসিল থানা এলাকার মঞ্জু যাদবের ছেলে অমিত কুমার এবং কমলেশ সিংয়ের ছেলে সঞ্জিত কুমার গুলিবিদ্ধ হন। চিকিৎসার সময় মারা যান অমিত কুমার ।

শুক্রবার সকালে ছাত্রের পরিবারের সদস্যরা জাতীয় সড়ক-২ অবরোধ করে। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন।  অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব মৃত ও আহত ছাত্রের পরিচিতরাও। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত একজনকেই গ্রেফতার করা হয়েছে। অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে। 

অবরোধের জেরে তৈরি হয়েছে যানজট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে  বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এসপি রোশন কুমার জানিয়েছেন, একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অস্ত্রটিও বাজেয়াপ্ত করা হয়েছে। এই গ্যাংয়ে আর কারা কারা ছিল, খতিয়ে দেখছে পুলিশ। 

বিহারে বিএসইবি বোর্ডের দশমে পরীক্ষা শুরু হয়েছে ১৭  ফেব্রুয়ারি  থেকে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষায় বসছেন ১৫ লক্ষেরও বেশি শিক্ষার্থী । এই ঘটনা পরীক্ষার সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।       

 

 

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা বোলেরোর, দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 7 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Pradhan Mantri Poshan Shakti Nirman: শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
শিশুদের পুষ্টির ঘাটতি কমানো ও তাদের শিক্ষার ভিত মজবুত করতে কেন্দ্রের প্রকল্প পিএম পোষণ
Earthquake Hits Delhi : কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ
কেঁপে উঠল ঘর-বাড়ি, ভূমিকম্পের আতঙ্কে রাস্তায় বেরিয়ে এলেন বহু মানুষ

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget