এক্সপ্লোর

Digital Health ID card: আধারের মতো ডিজিটাল হেলথ আইডি কার্ড আনল সরকার, কী লাভ সাধারণের ?

সরকারের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের National Digital Health Mission (NDHM) অধীনে দেশবাসীকে একটি ১৪ সংখ্যার হেলথ আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে।

নয়াদিল্লি: দেশবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন National Digital Health Mission (NDHM)পরিষেবা শুরু করল কেন্দ্রীয় সরকার। সোমবার এই মিশনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশবাসীর মেডিক্যাল রেকর্ডস এক জায়গায় রাখবে কেন্দ্র।

সরকারের তরফে জানানো হয়েছে, ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের National Digital Health Mission (NDHM) অধীনে দেশবাসীকে একটি ১৪ সংখ্যার হেলথ আইডেন্টিফিকেশন নম্বর দেওয়া হবে। আধার কার্ডের মতো এই Digital Health ID card-এ থাকবে ব্যক্তির মেডিক্যাল হিস্ট্রি। ইতিমধ্যেই এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

সরকারি স্বাস্থ্য আধিকারিকদের মতে, Pradhan Mantri Digital Health Mission (PM-DHM) আসলে  জনগণের কাছে 'ওয়ান স্টপ সলিউশন'। দেশের ডিজিটাল হেলথ পরিকাঠামো তৈরিতে মেরুদণ্ড হিসাবে কাজ করবে এই মিশন।NDHM-এর website-এ বলা হয়েছে, দেশবাসীর electronic medical records (EMR) এক জায়গায় রাখবে সরকার। এরফলে সময়ে সময়ে ডাক্তাররা রোগীদের রেকর্ড দেখতে পারবেন। প্রয়োজনে তাদের চেক আপের পারমর্শ দেবেন।

আগে পাইলট প্রজেক্ট হিসাবে এই মিশন লঞ্চ করা হয়েছিল। কেন্দ্রশাসিত অঞ্চল যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি, দমন ও দিও, লাদাখ, পুদুচেরি ও লক্ষ্যদ্বীপে এই মিশন চালু করা হয়।

কীভাবে কাজ করবে এই ইউনিক হেলথ আইডি ?
মূলত, চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে এই ডিজিটাল হেলথ মিশন। 
১ ইউনিক ডিজিচাল আইডি হেলথ আইডি 
২ স্বাস্থ্যকর্মী তথা ডাক্তারদের রেজিস্ট্রি 
৩ স্বাস্থ্য পরিষেবার রেজিস্ট্রি। 
৪ ইলেকট্রনিক হেলথ রেকর্ডস। 

সরকারের মূল উদ্দ্যেশ্য এই চারটি পর্যায়ের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার ডিজিটাল পরিবেশ তৈরি করা। পরবর্তীকালে এই পরিষেবার মধ্যে টেলিমেডিসিন ও ই-ফার্মাসিগুলোকে যুক্ত করবে সরকার। এই হেলথ আইডি তৈরির জন্য ব্যক্তির থেকে পরিবার/সম্পর্ক, যোগাযোগের নম্বর ও ঠিকানা জানতে চাইবে সরকার।এই মিশনের মাধ্যমে ডাক্তার আনা ছাড়াও সরকার আধুনিক ও ঐতিহ্যবাহী উভয় চিকিৎসা ব্যবস্থায় কর্মরত ডাক্তারদের একটা ব্যাঙ্ক তৈরি করবে। বিভিন্ন চিকিৎসা পদ্ধতির ওষুদের ভাণ্ডারের তালিকাও থাকবে এই ওয়েবসাইটে।
   

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget