এক্সপ্লোর

Dilip on opposition meet : "একমাত্র মোদির ফ্রন্টই থাকবে", পাওয়ারের বাড়িতে বৈঠক ঘিরে পারস্পারিক তোপ দিলীপ-চন্দ্রিমার

শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে বিরোধী দলগুলি। এনিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

কলকাতা : শরদ পাওয়ারের বাসভবনে বৈঠকে বিরোধী দলগুলি। এনিয়ে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। একমাত্র মোদির ফ্রন্টই থাকবে বলে তিনি মন্তব্য করেন।

বিরোধীদের একহাত নিয়ে দিলীপ ঘোষ বলেন, এইসব নাটক অনেক দিন ধরে দেখছি। এই ফ্রন্ট, ওই ফ্রন্ট, সেই ফ্রন্ট। মোদির ফ্রন্টই একমাত্র থাকবে। তাঁর সামনে কেউ নেই। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত । যত মানুষকে ধোকা দিয়েছে, মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এগুলো বেশিরভাগই আঞ্চলিক দল। কংগ্রেসও প্রায় ধীরে ধীরে আঞ্চলিক দলে পরিণত হয়ে যাচ্ছে। সিপিএমও তাই হয়ে যাচ্ছে। কারণ, মানুষের সঙ্গে এরা বিশ্বাসঘাতকতা করেছে। মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে।"

এদিকে দিলীপবাবুর বক্তব্যের পাল্টা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দিলীপবাবু কী বলছেন তার উপর কিছু নির্ভর করে না। ওঁর ফ্রন্ট থাকবে কি না সেটা সামলাক আগে। মোদি ফ্রন্টকে এখন লোক একদম নাকচ করে দিচ্ছে, বাংলা তার প্রমাণ।

গতকাল দিল্লিতে ভোট কৌশলী প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার। দুই সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার বৈঠকে বসেন তাঁরা। তার পরই বিরোধী বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসে। সামগ্রিক ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল একটি মহলের তরফে দাবি করা হয়েছে, ২০১৮ সালে তৈরি হয় রাষ্ট্র মঞ্চ। সেই মঞ্চের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য সম্প্রতি শরদ পাওয়ারের কাছে আবেদন করেন যশবন্ত সিনহা। প্রাক্তন এই বিজেপি নেতা সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। কাজেই এই বৈঠক রাষ্ট্র মঞ্চের উদ্যোগ বলে জানিয়েছেন এনসিপি-র অন্যতম নেতা প্রফুল প্যাটেল। 

আজ দিল্লিতে NCP প্রধান শরদ পাওয়ারের বাড়ি বৈঠকে যোগ দিয়েছেন- তৃণমূল নেতা যশবন্ত সিনহা, বিশিষ্ট সঙ্গীতকার জাভেদ আখতার, রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরী, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ। তবে নেই কংগ্রেসের কোনও প্রতিনিধি। যোগ দিয়েছেন সিপিএম নেতা নীলোৎপল বসু। অবিজেপি, অ-কংগ্রেস নেতারা রয়েছেন। পরের লোকসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র মোকাবিলায় "মিশন ২০২৪"-এর পরিকল্পনায় বিরোধীদের এককাট্টা করার জন্যই কি এই উদ্যোগ ? তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET Protest : আজই CJP-র সঙ্গে বসছে সরকার, তার আগেই বড় সিদ্ধান্ত সরকারের, শিক্ষা সচিবকে সরাল সরকার
আজই CJP-র সঙ্গে বসছে সরকার, তার আগেই বড় সিদ্ধান্ত সরকারের, শিক্ষা সচিবকে সরাল সরকার
অবশেষে কাটছে জট ? NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, রাজধানী থেকে বড় খবর
অবশেষে কাটছে জট ? NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP র বৈঠক, রাজধানী থেকে বড় খবর
NEET প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাসপোর্ট বাতিল? ভাইরাল পোস্টে বিভ্রান্তি! যা জানাল দিল্লি পুলিশ...
NEET প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনকারীদের পাসপোর্ট বাতিল? ভাইরাল পোস্টে বিভ্রান্তি! যা জানাল দিল্লি পুলিশ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget