এক্সপ্লোর

তাহলে উনি কি খান? অ্যাভোকাডো? নির্মলার ‘আমি পেঁয়াজ খাই না’ মন্তব্যে কটাক্ষ চিদম্বরমের

দেশের অর্থনৈতিক অবস্থা রীতিমতো ভয়, উদ্বেগের, এহেন অভিমত জানিয়ে বিরোধীদের সমালোচনা, অভিযোগ খারিজ করে নির্মলা জানান, বাইরে থেকে পেঁয়াজ আমদানি সহ তার দাম নিয়্ন্ত্রণে আনতে একগুচ্ছ পদক্ষেপ করেছে সরকার।

নয়াদিল্লি: পেঁয়াজের আকাশছোঁয়া দাম নিয়ে নির্মলা সীতারামনের গতকালের মন্তব্য প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন পি চিদম্বরম সহ কংগ্রেস নেতারা। সংসদে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা, প্রতিবাদ করেন প্রাক্তন। পেঁয়াজের অস্বাভাবিক চড়া দামে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করে তা কমানোর জন্য কেন্দ্রের নেওয়া পদক্ষেপ ব্যাখ্যা করার পাশাপাশি নির্মলা বলেন, তিনি যে পরিবারের মেয়ে, সেখানে পেঁয়াজ, রসুন খাওয়ার তেমন চল নেই। তিনি ওগুলো খান না। সংসদে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে বলার সময় বিরোধী সাংসদদের ক্রমাগত বাধার মুখে পড়ে একথা বলেন তিনি। পরদিন এ ব্যাপারে চিদম্বরম বলেন, অর্থমন্ত্রী গতকাল পেঁয়াজ খান না বলায় ভাবছি, উনি চিন্তিত নন। কী খান উনি তাহলে? অ্যাভোকাডো খান? দেশের অর্থনৈতিক অবস্থা রীতিমতো ভয়, উদ্বেগের, এহেন অভিমত জানিয়ে বিরোধীদের সমালোচনা, অভিযোগ খারিজ করে নির্মলা জানান, বাইরে থেকে পেঁয়াজ আমদানি সহ তার দাম নিয়্ন্ত্রণে আনতে একগুচ্ছ পদক্ষেপ করেছে সরকার। ২০১৯-২০ অর্থবর্ষে প্রথম দফার সাপ্লিমেন্টারি বরাদ্দ দাবিদাওয়া নিয়ে বিতর্কের ওপর জবাবি ভাষণে তিনি সওয়াল করেন, পেঁয়াজ চাষের এলাকা ও উত্পাদন কমার মতো একাধিক কারণে তার দাম বাড়ছে। তারপরই তিনি বেশি পেঁয়াজ-রসুন না খাওয়ার প্রসঙ্গ তোলেন। এদিকে কর্নাটকের কংগ্রেস নেতা দীনেশ গুন্ডু রাও কেন্দ্রকে পেঁয়াজের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কটাক্ষ করেছেন, পেঁয়াজের দাম বেড়ে এমন জায়গায় চলে গিয়েছে যে, আপনি এখন একসঙ্গে প্রচুর পরিমাণে তা কিনলে আয়কর নোটিস পেতে পারেন। পেট্রল, ডিজেল, পেঁয়াজ-সব কিছুর দামই আকাশছোঁয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Cockroach Janta Party: সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?
সামান্য সরকারি কর্মী হয়ে ছেলেকে বিদেশে পড়ালেন কী করে? এবার অভিজিৎ দীপকের বাবার বিরুদ্ধে তদন্ত হবে?

ভিডিও

EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ
Delhi Terror Attack News | দিল্লির যন্তর মন্তরে জেন জি-র বিক্ষোভ চলাকালীন করা হয়েছিল নাশকতার ছক
Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget