এক্সপ্লোর

Donald Trump: ‘একেবারে ব্র্যান্ড নিউ, সাতটি যুদ্ধবিমান নামানো হয়েছিল’, ভারত ও পাকিস্তানকে নিয়ে ফের দাবি ট্রাম্পের

India-Pakistan Conflict: জাপানের টোকিও-য় শিল্পমহলের সামনে ভারত ও পাকিস্তানকে নিয়ে ফের একবার মুখ খুললেন ট্রাম্প।

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেই চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু ভারত বা পাকিস্তান নয়, গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েতিনি গোটা পৃথিবীর উপকার করেছেন বলে দাবি করলেন। শুধু তাই নয়, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে সাত-সাতটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয় বলেও দাবি ট্রাম্পের। (Donald Trump)

জাপানের টোকিও-য় শিল্পমহলের সামনে ভারত ও পাকিস্তানকে নিয়ে ফের একবার মুখ খুললেন ট্রাম্প। বলেন, “যুদ্ধ থামাতে শুল্ককেই ব্যবহার করেছি আমি। গোটা পৃথিবীর উপকার করেছি। ভারত ও পাকিস্তানকে দেখুন! ওরা লড়াই চালিয়ে যাচ্ছিল। সাতটি যুদ্ধবিমান নামানো হয়, একেবারে ব্র্যান্ড নিউ সাতটি যুদ্ধবিমান, বিউটিফুল যুদ্ধবিমান।” (India Pakistan Conflict)

শুল্ক চুক্তি নিয়েই শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তান পিছু হঠে বলে দাবি ট্রাম্পের। তাঁর বক্তব্য, “দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভাল মানুষ। পাকিস্তানের প্রধানমন্ত্রী, ফিল্ড মার্শালও। এভাবে চললে বাণিজ্যশুল্ক হবে না জানিয়ে দিই। ওঁরা জানান, দুইয়ের মধ্যে সংযোগ নেই। আমি বলি, অবশ্যই আছে। আপনারা দু’টি পরমাণু শক্তিধর রাষ্ট্র! জানিয়ে দিই, কোনও চুক্তি হবে না। এর পর ২৪ ঘণ্টার মধ্যে সব শেষ।”

ট্রাম্পের দাবি, গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছেন তিনি। তবে মস্তিষ্ক খাটিয়ে নয়, ৭০ শতাংশ ক্ষেত্রেই শুল্ককে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। ট্রাম্পের কথায়, “অন্যথায় আগামী ১০ বছর পর্যন্ত হয়ত যুদ্ধ চালিয়ে যেত কোনও কোনও দেশ। পৃথিবীর উপকার করেছি আমি। অন্যথায় চারিদিকে, পরমাণু অস্ত্রের ধুলো উড়ত, আপনাদের সকলের উপর প্রভাব পড়ত।” প্রত্যেক দেশ আমেরিকার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে উদগ্রীব। তাই শুল্ক-কৌশলে কাজ হয়েছে বলে মত তাঁর। 

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার পর, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলি ভেঙে দেয় ভারত। এতেই উপমহাদেশের ভূরাজনীতি তপ্ত হয়ে ওঠে। আঘাত, পাল্টা আঘাতকে ঘিরে পুরোদস্তুর যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেন। সেই থেকে বারং বার ভারত ও পাকিস্তানের মধ্য়ে যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করে আসছেন ট্রাম্প। ভারত যদিও জানিয়েছে, যুদ্ধবিরতিতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না। ভারত ও পাকিস্তান পারস্পরিক আলোচনার মাধ্যমে অস্ত্র সংবরণ করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget