এক্সপ্লোর

Donald Trump : 'মহান নেতা, মহান মানুষ', পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের উচ্ছ্বসিত প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট!

ট্রাম্প বললেন, "আমাদের একজন মহান নেতা আসছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল। ফিল্ড মার্শাল একজন খুব ভালো মানুষ, এবং প্রধানমন্ত্রীও"

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করেছেন।
  • বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়।
  • ভারত-পাক যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকা পাকিস্তান কৃতিত্ব দেয়।


কখনও ট্রাম্পের মুখে 'বন্ধু মোদি'র উচ্ছ্বসিত প্রশংসা, কখনও আবার প্রশংসার তোড় পাক প্রধানমন্ত্রীর জন্য। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাক সেনাপ্রধানের জন্য একরাশ প্রশংসার ডালি মেলে ধরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ও পাক প্রধানমন্ত্রী। ২০১৯ সালের পর এই ২০২৫ এ কোনও পাক রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে বিশেষ কিছু জানা না গেলেও উল্লেখযোগ্য বিষয় হল ট্রাম্পের মুখে শরিফের প্রশংসা। 

আমেরিকায় চলছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। এর মাঝেই ওয়াশিংটনে দেখা করেন শাহবাজ। বছরের পর বছর ধরে আমেরিকা ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের পর,হালে গলতে শুরু করেছে বরফ। তার কারণ অবশ্যই ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার পিছনে ট্রাম্পের ভূমিকাকে পাকিস্তানের কৃতিত্ব দেওয়া। এরপরই বিভিন্ন সময় পাকিস্তানের প্রশংসা শোনা গিয়েছে ট্রাম্পের মুখে। এবার তিনি তো একেবারে প্রশংসার শিখরে তুললেন দুই পাক নেতাকে। নির্ধারিত বৈঠকের আগে বললেন, "আমাদের একজন মহান নেতা আসছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল। ফিল্ড মার্শাল একজন খুব ভালো মানুষ, এবং প্রধানমন্ত্রীও"

গত ২৩ সেপ্টেম্বর, মার্কিন প্রেসিডেন্ট এবং আটটি ইসলামিক-আরব দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তারপর শাহবাজ শরিফের সঙ্গেও সাধারণ মতবিনিময় করেন।পাকিস্তানের বিদেশমন্ত্রী একটি এক্স পোস্টে দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং পাকিস্তান সহ আটটি ইসলামিক-আরব দেশের নেতাদের মধ্যে সংলাপের পর অনানুষ্ঠানিক মতবিনিময় হয়। সেখানে ছিলেন 
প্রধানমন্ত্রী শাহবাজ এবং উপ-প্রধানমন্ত্রী সিনেটের ইসহাক দার । সূত্রের খবর, হোয়াইট হাউসের রুদ্ধদ্বার বৈঠকে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, দুই দেশের ব্যবসা বাণিজ্য, সন্ত্রাসবাদ, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

পহেলগাঁওকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত চড়তে শুরু করলে আমেরিকান প্রেসিডেন্টই প্রথম দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতির কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। দাবি করেন, দুই দেশের সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত গ্রহণে মুখ্য ভূমিকা নিয়েছেন তিনিই। যদিও ভারত ট্রাম্পের এই বক্তব্য সমর্থন করেননি। তবে পাকিস্তান কার্যত আমেরিকার ভূমিকা মেনে নেয়। সেই আবহেই আস্তে আস্তে পাকিস্তান আমেরিকার 'গুড বুক' - এ আসার চেষ্টা করেন। অপারেশন সিঁদুরে পর্যুদস্ত হওয়ার পরও আমেরিকার কড়া নেড়েছেন পাক সেনা প্রধান  মুনির। আমেরিকায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে হুঙ্কারও ছেড়েছেন। এই আবহেই ট্রাম্পের মুখে পাক প্রধানমন্ত্রী ও ফিল্ড মার্শালের প্রশংসা নিঃসন্দেহে উল্লেখযোগ্য বিষয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget