এক্সপ্লোর

Donald Trump Reciprocal Tariff : ভারতের ওষুধের জন্য মাথা চাপড়াবে আমেরিকার রোগীরা! পারস্পরিক শুল্ক আরোপের ফল ভুগবে সাধারণ মানুষ

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুসারে আগামী মাস থেকেই ভারতের উপরও আরোপ করা হতে পারে পারস্পরিক শুল্ক ।  এই পারস্পরিক শুল্কের প্রভাব কেবল ভারতের উপর নয়, আমেরিকার উপরও পড়বে।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ও পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেন ট্রাম্প। অর্থাৎ যে দেশ আমেরিকান পণ্যের উপর যে হারে শুল্ক আরোপ করে, সেই হারেই আমেরিকা এবার শুল্ক আরোপ করবে। ২ এপ্রিল থেকে 'পারস্পরিক শুল্ক' নীতি মেনে এগোবে আমেরিকা।  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই  নীতির  জেরে কী লোকসান হবে ভারতীয় অর্থনীতির? এই আলোচনার মধ্যেই বাণিজ্য বিশেষজ্ঞরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতিতে ভারত একাই চাপে পড়বে না, বেগ পেতে হবে আমেরিকাকেও। 

ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুসারে আগামী মাস থেকেই ভারতের উপরও আরোপ করা হতে পারে পারস্পরিক শুল্ক ।  এই পারস্পরিক শুল্কের প্রভাব কেবল ভারতের উপর নয়, আমেরিকার উপরও পড়বে। বিশেষ করে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার উপর এর প্রভাব ব্যাপক হতে পারে। প্রকৃতপক্ষে, আমেরিকায় বিক্রি হওয়া বিরাট সংখ্যাক জেনেরিক ওষুধই ভারত থেকে যায়।  আমেরিকার অধিকাংশ  সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ অনেকটাই নির্ভর করেন এই ওষুধগুলির উপর। এবার পারস্পরিক শুল্ক আরোপিত হলে এই ওষুধগুলি যারা   তৈরি করে, সেই সংস্থাগুলি আমেরিকার বাজার ছেড়ে যেতে বাধ্য হবে । এর প্রভাব সরাসরি আমেরিকার গরিব মানুষের উপর পড়বে।

কোটি কোটি ডলারের ক্ষতি

বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনের অসুসারে, আমেরিকায় ডাক্তাররা যেসব ওষুধ প্রেসক্রাইব করেন, তার গড়ে  ৯০ শতাংশই ভারতের মতো দেশ থেকে আমদানি করা ওষুধ। এই সস্তার ওষুধগুলি থেকে আমেরিকা প্রতি বছর কোটি কোটি ডলার লাভ করে।  আইকিউভিআইএর একটি প্রতিবেদনের মতে, ২০২২ সালে, ভারতীয় জেনেরিক ওষুধ থেকে আমেরিকা ২১৯ বিলিয়ন ডলার সাশ্রয় করেছে। এখন যদি এই ভারতীয় সংস্থাগুলি শুল্কের কারণে আমেরিকার বাজার থেকে সরে যায় তবে আমেরিকাকে প্রতি বছর এর ফলে কয়েকশ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে । এই প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষত যে ওষুধগুলি প্রেসক্রাইব করা হয়, তার মধ্যে ৬০%-ই ভারতে তৈরি হয়।

ভারতীয় সংস্থাগুলিরও ক্ষতি

এমন নয় যে ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক নীতির ফলে  কেবল আমেরিকাই ক্ষতিগ্রস্ত হবে। ভারতীয় ফার্মা সংস্থাগুলিরও এর ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে। জিটিআরআই-এর প্রতিবেদনে দাবি, ভারত প্রতি বছর আমেরিকাকে প্রায় ১২.৭ বিলিয়ন ডলারের ওষুধ রফতানি করে। সবচেয়ে বড় কথা হল এই ওষুধগুলির উপর এতদিন প্রায় কোনও করই দিতে হত না। কিন্তু, পারস্পরিক শুল্ক আরোপের পরে এই সংস্থাগুলির রফতানির উপর প্রায় ১১% শুল্ক আরোপ করা হতে পারে, এর ফলে তাদেরও খরচ বাড়বে। এই খরচ না পোষালে, তাদের সরে যেতে হবে মার্কিন বাজার থেকে। এর ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে তারাও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget