এক্সপ্লোর

এনএসএ প্রয়োগ ‘বেআইনি’, মুক্তির নির্দেশ, সিএএ-বিরোধী ভাষণে হিংসা, ঘৃণা ছড়াননি কাফিল, বলল এলাহাবাদ হাইকোর্ট

কাফিলের মা নুজাত পারভিন ছেলের মুক্তি চেয়ে যে হেবিয়াস কর্পাল রিট পিটিশন জমা দিয়েছিলেন, তাতে সম্মতি দিয়েছে প্রধান বিচারপতি গোবিন্দ মারহার ও বিচারপতি সৌমিত্র দয়াল সিংহকে নিয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ, বলেছে, কাফিলের ভাষণে কোনও ধরনের ঘৃণা-বিদ্বেষ বা হিংসায় প্ররোচনা দেওয়া হয়নি।

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের শিশু বিশেষজ্ঞ চিকিত্সক ডঃ কাফিল খানের মুক্তির নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। গত ডিসেম্বরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণের জন্য তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন (এনএসএ) প্রয়োগ করেছিল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু কাফিল তাঁর ভাষণে কোনও ধরনের ঘৃণা বা হিংসায় প্ররোচনা দেননি বলে জানিয়ে মঙ্গলবার হাইকোর্ট বলল, তাঁকে ছেড়ে দিতে হবে। হাইকোর্ট আরও বলেছে, কর্তৃপক্ষ যে কারণের উল্লেখ করেছে, তার ভিত্তিতে কাফিলের বিরুদ্ধে ওই কঠোর আইনের প্রয়োগ বৈধ, আইনি নয়। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ চলাকালে ২০১৯ এর ১০ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উসকানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে গত ২৯ জানুয়ারি থেকে জেলে আছেন কাফিল। কাফিলের মা নুজাত পারভিন ছেলের মুক্তি চেয়ে যে হেবিয়াস কর্পাল রিট পিটিশন জমা দিয়েছিলেন, তাতে সম্মতি দিয়েছে প্রধান বিচারপতি গোবিন্দ মারহার ও বিচারপতি সৌমিত্র দয়াল সিংহকে নিয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ, বলেছে, কাফিলের ভাষণে কোনও ধরনের ঘৃণা-বিদ্বেষ বা হিংসায় প্ররোচনা দেওয়া হয়নি। বেঞ্চের রায়ে বলা হয়েছে, ওই ভাষণ পুরোটা শুনলে বোঝা যাবে কোথাও আলিগড়ের শান্তি, শৃঙ্খলা, স্থিতাবস্থা ভঙ্গ করার কথা নেই। বরং তাতে জাতীয় সংহতি, দেশবাসীর ঐক্য়রক্ষার কথা বলা হয়েছে, যে কোনও হিংসারও নিন্দা করা হয়েছে। মনে হচ্ছে, ভাষণের মূল উদ্দেশ্য উপেক্ষা করেজেলা ম্যাজিস্ট্রেট বেছে বেছে তার কিছু অংশের উল্লেখ করেছেন। হেবিয়াস কর্পাস পিটিশন অনুসারে, কাফিলকে উপযুক্ত আদালত জামিন দিয়েছিল, জামিনে তাঁর ছাড়া পাওয়ারও কথা ছিল। কিন্তু চারদিন তাঁকে মুক্তি দেওয়া হয়নি, পরে তাঁর বিরুদ্ধে এনএসএ প্রয়োগ করা হয়। সুতরাং তাঁকে আটকে রাখাটা বেআইনি কাজ হয়েছে কেননা উপযুক্ত আদালত মঞ্জুর করা জামিনের প্রয়োগ ঠেকাতেই এটা করা হয়েছিল। প্রসঙ্গত, কাফিল এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন ২০১৭য় গোরক্ষপুরে বাবা রাঘব দাশ মেডিকেল কলেজে অক্সিজেন সিলিন্ডারের ঘাটতির জন্য একাধিক শিশুমৃত্যুর ঘটনায়।

সেরা শিরোনাম

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
West Bengal News Live Updates: তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা চন্দ্রিমার, তুললেন চাঞ্চল্যকর অভিযোগ
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget