এক্সপ্লোর

India Corona Crisis : চেস্ট এক্স-রে করে কোভিড শনাক্তকরণ, AI যন্ত্র আনল DRDO

করোনা ভাইরাসের শনাক্তকরণে নতুন যন্ত্র আনল DRDO। নাম ATMAN AI।

বেঙ্গালুরু : করোনা মোকাবিলায় নিত্যনতুন গবেষণা চলছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে। এবার এই ভাইরাসের শনাক্তকরণে নতুন যন্ত্র আনল DRDO। নাম ATMAN AI। এই যন্ত্রের মাধ্যমে চেস্ট এক্স-রে করে কোভিডের উপস্থিতি জানা যাবে। 5C নেটওয়ার্ক ও HCG অ্যাকাডেমিকসের সাহায্য নিয়ে এই যন্ত্রটি তৈরি করেছে DRDO-র সেন্টার ফর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিকস। 

শুক্রবার HCG এক বিবৃতি জারি করে জানিয়েছে, চেস্ট এক্স-রে-এর জন্য একটি কৃত্রিম যন্ত্র ATMAN AI। যা প্রাথমিকভাবে করোনা ডায়াগনসিসের কাজে লাগে। এক্ষেত্রে ফুসফুসের কতটা যোগদান রয়েছে তা দ্রুত জানা যাবে । দেশে রেডিওলজিস্টদের সবথেকে বড় নেটওয়ার্ক 5C-র মাধ্যমে এটা ব্যবহার করা যাবে।

উপসর্গ রয়েছে এমন রোগীদের এক্স-রে-এর মাধ্যমে দ্রুত, কম খরচে এবং দক্ষতার সঙ্গে করোনা পরীক্ষা সম্ভব হবে। HCG-র বিবৃতিতে বলা হয়েছে, আমাদের দেশে ছোট শহরগুলিতে যেখানে CT স্ক্যান সহজলভ্য নয়, সেখানে এটা প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। এর ফলে রেডিওলজিস্টদের উপর চাপ কমবে। এবং কোভিডের জন্য যেসব CT মেশিন ব্যবহার হচ্ছে, সেগুলি অন্য রোগের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

DRDO-র CAIR-এর অধিকর্তা ইউ কে সিং বলেন, করোনার দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার জন্য যাঁরা সামনের সারিতে থেকে কাজ করছেন তাঁদের এই যন্ত্র খুবই সাহায্য করবে। 

প্রসঙ্গত, করোনা পরীক্ষার হাতেগোনা কয়েকটি প্রক্রিয়ার কথা মাথায় রেখে দ্রুত AI যন্ত্র আবিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। এই যন্ত্র ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। যা এই জরুরি পরিস্থিতিতে চিকিৎসকদের খুবই কাজে আসবে। 

5C নেটওয়ার্কের CEO কল্যাণ শিবশৈলম জানান, ATMAN AI আবিষ্কারে আমরা ভীষণ উজ্জীবিত। দেশের প্রত্যন্ত জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এই যন্ত্র। সময়ে চিকিৎসা শুরুর ক্ষেত্রে এই যন্ত্রের একটা তাৎপর্যপূর্ণ প্রভাব দেখা যেতে পারে। 

প্রসঙ্গত, 5C দেশে এক হাজারের বেশি হাসপাতালের সঙ্গে জড়িত। রাজ্য চালিত এবং বেসরকারি হাসপাতালগুলিতে এবার ATMAN-এর জোগান দেওয়ার চেষ্টা করবে তারা।

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget