এক্সপ্লোর

আজ থেকেই ডিআরডিও-র তৈরি ওষুধ বণ্টন শুরু দেশে

ডিআরডিও-র গবেষণাগারে তৈরি ওষুধের নাম ‘২ ডি-অক্সি ডি গ্লুকোজ’, সংক্ষেপে ‘২ ডিজি’। আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ থেকেই ১০ হাজার ডোজ বণ্টন করা হবে দেশের একাধিক হাসপাতালে।

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় ডিআরডিও-র তৈরি ওষুধের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। ডিআরডিও-র গবেষণাগারে তৈরি ওষুধের নাম ‘২ ডি-অক্সি ডি গ্লুকোজ’, সংক্ষেপে ‘২ ডিজি’। আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর আজ থেকেই ১০ হাজার ডোজ বণ্টন করা হবে দেশের একাধিক হাসপাতালে।

ইনস্টিটিউটট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যালাইড সায়েন্সের ল্যাব ডিফেন্স রিসার্চ এন্ড ডেভলপ অর্গানাইজেশন,  ডাঃ রেড্ডি ল্যাবরেটরিজের সঙ্গে যৌথভাবে এই ওষুধ তৈরি করা হয়েছে। চলতি মাসে এই ওষুধে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই। ডিসিজিআই জানায়, জরুরি পরিস্থিতিতে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। জানা গিয়েছে, ভারতে ২২০ জন রোগীর ওপর এই ওষুধ প্রয়োগে আশানুরূপ ফল মিলেছে। 

করোনা পরিস্থিতিতে গোটা দেশ লড়ছে। নিত্যনতুন আবিষ্কারে মহামারী থেকে মুক্তির পথ খুঁজছেন বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতেই ডাঃ রেড্ডি ল্যাবরেটরিজ এবং ডিআরডিও-র যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই ওষুধ। কীভাবে ব্যবহার হবে এই ওষুধ? পাউডার আকারে পাউচে মিলবে। চিকিৎসকরা জানাচ্ছেন জলে গুলে খেতে হবে এই ওষুধ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিড মোকাবিলায় অন্তত্য কার্যকর এই ওষুধ। পাশাপাশি রোগীর দেহে অক্সিজেন সরবরাহেও কার্যকর ভূমিকা রয়েছে।

দেখা গিয়েছে, এই ওষুধ ব্যবহারকারীদের বাইরে থেকে অক্সিজেন সাপ্লাই-এর প্রয়োজন হয়নি। দেখা গিয়েছে এই ওষুধ ব্যবহারকারী একটি বড় অংশের রোগীর আরটিপিসিআর পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। গতবছর মে থেকে অক্টোবর পর্যন্ত এই ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ চলেছে।  যাঁদের এই ওষুধ দেওয়া হয়েছে তাঁরা দ্রুত কোভিড মুক্ত হয়েছেন বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ ফের মন্ত্রিগোষ্ঠীর বৈঠক। দুপুর ১টা নাগাদ স্বাস্থ্যমন্ত্রকে এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের নেতৃত্বে বৈঠকে উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই-সহ বেশ কয়েকজন মন্ত্রী।

আশার আলো দেখিয়ে দেশে কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮১ হাজার ৩৮৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ১০৬ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৭৮ হাজার ৭৪১। 

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
Bangladesh News: বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
বাংলাদেশে একই পরিবারের ৪ জন খুন, বাড়ি থেকে উদ্ধার দেহ, গ্রেফতার ২
Anandapur Assault Case: আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
আনন্দপুরের বহুতলে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget