এক্সপ্লোর

Drug Smuggling Scam: মাদককাণ্ডে গ্রেফতার আরও এক

চলতি সপ্তাহে মাদককাণ্ডে সুরজকুমার শা নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃত সুরজ বিজেপি নেতা রাকেশ সিংয়ের ঘনিষ্ঠ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্কুটার। ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর বক্তব্যে প্রাথমিকভাবে সত্যতা রয়েছে বলে পুলিশের দাবি।

কলকাতা: নিউ আলিপুর মাদককাণ্ডে বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর গ্রেফতারির ঘটনায় আরও একজনকে পাকড়াও করল পুলিশ। নিউটাউন থেকে ধৃত আরিয়ান দেব নামে ওই ব্যক্তি মাদককাণ্ডের ষড়যন্ত্রে যুক্ত ছিল বলে পুলিশের দাবি। ধৃত নিউ আলিপুরের বাসিন্দা।

উল্লেখ্য, গত মাসে নিউ আলিপুরে মাদক-সহ হাতেনাতে পাকড়াও হন রাজ্য বিজেপি যুব মোর্চার সম্পাদক। গ্রেফতার হন তাঁর সঙ্গী বিজেপির যুব নেতা প্রবীর কুমার দে এক বিজেপি নেতা এবং নিরাপত্তারক্ষী। ধৃতদের কাছ থেকে ৯০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

চলতি সপ্তাহে মাদককাণ্ডে সুরজকুমার শা নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, ধৃত সুরজ বিজেপি নেতা রাকেশ সিংয়ের ঘনিষ্ঠ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি স্কুটার। ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর বক্তব্যে প্রাথমিকভাবে সত্যতা রয়েছে বলে পুলিশের দাবি। জেরায় পামেলা দাবি করেন, ঘটনার দিন তাঁর গাড়িতে মাদক রাখে অমৃত সিং নামে এক যুবক। পুলিশের দাবি, ধরা পড়ার আগে পামেলার গাড়ি থেকে নেমে যান অমৃত। তাঁকে নেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন সুরজ। অমৃতকে নিয়ে যেতে সুরজকে রাকেশ সিং-ই পাঠিয়েছিলেন বলে পুলিশের দাবি। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না অমৃত সিংয়ের।

উল্লেখ্য, এদিকে জেলের মধ্যেই প্রাণ সংশয় হতে পারে মাদককাণ্ডে ধৃত বিজেপি যুব মোর্চা নেত্রী পামেলা গোস্বামীর। এই আশঙ্কায় গতকাল আদালতের দ্বারস্থ হল তাঁর পরিবার। শনিবার আলিপুরের বিশেষ NDPS আদালতে পিটিশন দায়ের করেন পামেলার বাবা কৌশিক গোস্বামী। সূত্রের খবর, সেখানে তিনি আদালতকে জানান, এই মামলায় প্রভাবশালী যোগ রয়েছে। তাই পামেলাকে জেলের মধ্যেই মেরে ফেলা হতে পারে। এই অবস্থায় তাঁকে জেলের মধ্যে নিরাপত্তা দেওয়া হোক। অথবা অন্য কোনও সুরক্ষিত  জায়গায় রাখা হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Balochistan Blast: ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা
ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা
KMC Bulldozer Mission:
"..শাস্তি হবে", কাদের কথা বললেন রাজ্যের মন্ত্রী ?
West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
Infiltration: অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের , 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'
অনুপ্রবেশকারীদের রাখার জন্য এবার হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ স্বরাষ্ট্র দফতরের, 'যে সমস্ত বাংলাদেশি বা রোহিঙ্গা..'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget