এক্সপ্লোর

দুর্গাপুর ব্যারাজের ভাঙা লকগেটের জল এখনও বার হয়নি, মেয়রের সঙ্গে বাদানুবাদ সেচ আধিকারিকদের

দুর্গাপুর পুরসভা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষকে আগেই জল মজুত রাখতে বলা হয়। সেই জলই আজ ও কাল, এই দু’ দিন সরবরাহ করা হবে।

দুর্গাপুর: দুর্গাপুর ব্যারাজে ভাঙা লকগেট মেরামতি নিয়ে মেয়র দিলীপ অবস্থির সঙ্গে সেচ দফতরের আধিকারিকদের বাদানুবাদ হল। পুরসভার সঙ্গে সমন্বয় না রাখার অভিযোগ উঠেছে সেচ আধিকারিকদের বিরুদ্ধে। অন্যদিকে, সকাল থেকে জল না পাওয়ার অভিযোগ করেছেন পুর এলাকার বেশ কয়েকজন বাসিন্দা। যদিও মেয়রকের দাবি, পর্যাপ্ত জল সরবরাহ করা হয়েছে। দুর্গাপুর ব্যারাজ পুরোপুরি খালি হওয়ার আগেই সকালে বালির বস্তা ফেলে সাময়িকভাবে জল আটকে মেরামতির কাজ শুরু করেন সেচ দফতরের কর্মীরা। পুরো জল বার হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। সেচ দফতরের দাবি, জল পুরোপুরি বেরিয়ে গেলে ৩১ নম্বর লকগেটের ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ শুরু করা সম্ভব হবে। অন্যদিকে, জলের সঙ্কট রুখতে মজুত করা জলই আজ সরবরাহ করেছে দুর্গাপুর পুরসভা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। দুর্গাপুর পুরসভা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষকে আগেই জল মজুত রাখতে বলা হয়। সেই জলই আজ ও কাল, এই দু’ দিন সরবরাহ করা হবে। দুর্গাপুর ব্যারাজে লকগেট ভাঙায়, বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির আশঙ্কা রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে জল সরবরাহ না হলে, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দেবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন মেজিয়া বিদ্যুৎ প্রকল্পের ডিজিএম। শুধু মেজিয়া নয়, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে ডিভিসির দুর্গাপুর স্টিল থার্মাল পাওয়ার স্টেশনেও। এই দুই বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন ক্ষমতা তিন হাজার মেগাওয়াটের বেশি। মেজিয়া বিদ্যুৎ প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, মজুত করা জলে আগামী ২ দিন উৎপাদন স্বাভাবিক থাকবে।

সেরা শিরোনাম

Abhijeet Dipke : 'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
'পুলিশের নোটিস', ১০ অক্টোবর দিল্লির কর্মসূচির আগে বিস্ফোরক অভিযোগ অভিজিৎ দীপকের
Rejinagar By Elections: উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
উত্তর ২৪ পরগনার খড়দায় বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি, আহত বেশ কয়েক জন
Rare Snake Found: দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
দুই মাথা, চার চক্ষু বিশিষ্ট বিরল সাপ উদ্ধার, ঘুরছিল খামারে, ভিডিও ভাইরাল, কী বলছে বিজ্ঞান?
Anupam Kher : 'বাড়ি বিক্রি করে দিতে হয়েছিল... ভেবেছিলাম ও আমায় সাহায্য করবে' চরম অর্থকষ্টের কথায় অনুপম খেরের ভাই
'বাড়ি বিক্রি করে দিতে হয়েছিল... ভেবেছিলাম ও আমায় সাহায্য করবে' চরম অর্থকষ্টের কথায় অনুপম খেরের ভাই

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget