এক্সপ্লোর

Dwarka River Bridge: দ্বারকা নদীর উপর সেতুতে ফাটল, বন্ধ করা হল যান চলাচল

আঙ্গারগড়িয়া থেকে গনপুর যাওয়ার রাস্তায় পুরাতনগ্রাম ও সেকেড্ডা গ্রামের মাঝে রয়েছে এই দ্বারকা নদী। সেই নদীর সেতুর উপর দিয়েই যাতায়াত এলাকার মানুষের। কিন্তু এদিন হঠাৎ করেই এই সেতুতে ফাটল দেখা যায়।

গোপাল চট্টোপাধ্যায়, রামপুরহাট: দ্বারকা নদীর উপর সেতুতে ফাটল দেখা গেল। তার জন্য যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিন এই দৃশ্য দেখার পরই সেই সেতুর উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয় সেখানকার প্রশাসন।

আঙ্গারগড়িয়া থেকে গনপুর যাওয়ার রাস্তায় পুরাতনগ্রাম ও সেকেড্ডা গ্রামের মাঝে রয়েছে এই দ্বারকা নদী। সেই নদীর সেতুর উপর দিয়েই যাতায়াত এলাকার মানুষের। নদীর এপার- ওপার হওয়ার জন্য এই সেতু গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু এদিন হঠাৎ করেই এই সেতুতে ফাটল দেখা যায়। এমনটা দেখেই আতঙ্কিত হয়ে ওঠেন এলাকার মানুষরা।

এরপরই তাড়াতাড়ি দুর্ঘটনা এড়াতে তৎপর হয়ে ওঠে প্রশাসন। কোনওরকম দুর্ঘটনা যাতে না হয়, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে ওই সেতুর ওপর দিয়ে পারাপার মুহূর্তের মধ্যে বন্ধ করে দেওয়া হয়। গ্রামের মানুষদের এই বিষয়ে জনানো হয়েছে প্রশাসনের তরফে। তবে কেউ যাতে আচমকা সেই সেতু দিয়ে পারাপার না করতে যায়, তার জন্য নজরদারির ব্যবস্থা করা হয়েছে। সেতুর দুই পাশেই মোতায়েন করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার।

এই সেতুই একমাত্র মাধ্যম নদী পারাপারের এলাকার মানুষের জন্য। তাই হঠাৎ করেই সেতু বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছে সেতুর দুই প্রান্তের গ্রামবাসীদের। এখন ঝুঁকি নিয়েই চলছে বাইক ও সাইকেল নিয়ে পারাপার। যাতায়াত বন্ধ হওয়ার ফলে প্রায় 20 কিলোমিটার রাস্তা ঘুরে আসতে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে।

মহম্মদ বাজার ব্লকের ব্লক আধিকারিক অর্ঘ্য গুহ সেতুতে ফাটল প্রসঙ্গে জানান,  ‘সেতুতে ফাটল দেখা দেওয়ায় জেলাশাসকের নির্দেশে ওই সেতুর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে। আমরা জেলা পরিষদের সঙ্গে কথা বলেছি খুব শীঘ্রই। খুব শীঘ্রই সেতু মেরামতির কাজ শুরু হবে এবং সমস্যার সমাধান হবে।’

গ্রামবাসীদের এখন এই দুর্ভোগ পোহাতে হবে কিছুদিন, এমনই মনে করছেন তাঁরা। তবে প্রশাসনের তৎপরতায় খুব তাড়াতাড়িই নির্মানকার্য শেষ হবে বলেও আশাবাদী গ্রামবাসীরা।

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget