এক্সপ্লোর

Earthquake : ফের ভূমিকম্প ! ১০ দিনের ব্যবধানে কেঁপে উঠল ভারতের এই এলাকা

ভোর ৪:৩২:৫৮ মিনিটে কম্পন অনুভূত হয় । ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই  মানুষ ঘর থেকে বেরিয়ে আসে।

নয়াদিল্লি : সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের কেঁপে উঠল ভারতের বিস্তীর্ণ অঞ্চল। সোমবার, ২৪ মার্চ ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি। এক ধাক্কায় থরতর করে কাঁপল উত্তরের লেহ, লাদাখ।  কম্পন অনুভূত হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ।

এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.৬ । জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) অনুসারে, ভোর ৪:৩২:৫৮ মিনিটে কম্পন অনুভূত হয় । ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই  মানুষ ঘর থেকে বেরিয়ে আসে।

এর আগে গত ১৪ মার্চও কেঁপে উঠেছিল ভারতের পার্বত্য উত্তরাঞ্চল। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয় ভূস্বর্গে।  লে-লাদাখের থেকে কার্গিল কেঁপে ওঠে। কার্গিলের সঙ্গে সঙ্গে  সমগ্র লে-লাদাখ এবং জম্মু-কাশ্মীরে এই কম্পন অনুভূত হয়েছিল। সেদিন কেঁপে উঠেছিল অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং-ও।  

মনে রাখা প্রয়োজন, লেহ লাদাখ এমনিই ভূমিকম্পপ্রবণ অঞ্চল।  অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এই এলাকা।  Seismic Zone-IV-এ রয়েছে লেহ এবং লাদাখ।  ভূমিকম্পের প্রবণতার দিক থেকে  এই অঞ্চল অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ।  

দিল্লির ভূমিকম্প

গত ফেব্রুয়ারিতেই , সকাল সকাল ভূমিকম্পে ঘুম ভাঙে রাজধানী দিল্লির। সঙ্গে বিকট শব্দও হয় বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। উৎসস্থল ছিল দিল্লির ধৌলাকুঁয়ার কাছে মাটির পাঁচ কিলোমিটার গভীরে। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে লোকজন। কেঁপে ওঠে বিহারের সিওয়ানও। 

কলকাতায় কম্পন

এর ঠিক কয়েকদিন পর ২৫ মার্চ ভোরে কেঁপে ওঠে কলকাতা। কম্পন অনুভূত হয় ওড়িশা ও বাংলাদেশেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎসস্থল কলকাতা থেকে ৩৪০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৯১ কিলোমিটার গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, সকাল ৬টা ১০ মিনিটে ভূমিকম্পটি হয়েছিল। কলকাতা, দমদম, ডায়মন্ড হারবার-সহ দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের হলদিয়া-সহ উপকূলের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়।  

নেপাল ও পাকিস্তানে কম্পন

তার ঠিক কয়েকদিন পরই কয়েকঘণ্টার ব্যবধানে কেঁপে ওঠে ভারতের দুই প্রতিবেশী দেশ নেপাল ও পাকিস্তান। কম্পন অনুভূত হয় ভারত, চিন, তিব্বত সীমান্তে। রাত ২.৫১ নাগাদ নেপালে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১, ভূমিকম্পের উৎসস্থল ছিল সিন্ধুপালচক। ভোর ৫.১৪ নাগাদ কেঁপে ওঠে পাকিস্তান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫ ।           

সূত্র : ABP NEWS 

সেরা শিরোনাম

Operation Sindoor: ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget