এক্সপ্লোর

Indonesia Earthquake: রাতদুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, এল আফটারশকের সতর্কবার্তা

Earthquake in Indonesia: শনিবার রাত ১১টা বেজে ২৯ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া।

জাকার্তা: ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার গভীর রাতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫। এখনও পর্যন্ত হতাহত এবং ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার দক্ষিণ অংশে তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর আফটারশকেরও সতর্কবার্তা এসে পৌঁছেছে ইতিমধ্যেই। (Indonesia Earthquake)

স্থানীয় সময় অনুযায়ী, শনিবার রাত ১১টা বেজে ২৯ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। জাভা থেকে ১৫১ কিলোমিটার দূরে, গারুট রিজেন্সি এলাকায় ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। তবে কম্পনের ফলে সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা যায়নি এখনও পর্যন্ত। আবহাওয়ার উপরও তেমন কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছে দেশের আবহাওয়া দফতর। (Earthquake in Indonesia)

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জাকার্তাতেও কম্পন বেশ অনুভূত হয়েছে। গগনচুম্বী বিল্ডিংগুলি বেশ কয়েক মিনিট ধরে কাঁপে। বানদুং, দেপক, বোগোর, বেকাসিতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। জাভার পশ্চিমের যোগ্যকর্তা, পূর্ব দিকের অংশও অনুভূত হয়েছে কম্পন। তবে এখনও পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়নি। 

আরও পড়ুন: Capital City Selection: দিল্লি, ওয়াশিংটন, লন্ডন...দেশের রাজধানী ঠিক হয় কী করে, মাপকাঠিই বা কী?

এমনিতে দ্বীপরাষ্ট্রগুলিতে প্রায়শই ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়াও তার ব্যতিক্রম নয়। বরং ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবেই পরিচিত ইন্দোনেশিয়া। প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের মধ্যেই পড়ে, অর্থাৎ সেখানে মাটির নীচের পাতগুলি তুলনামূলক ভাবে বেশি সক্রিয়। তবে জাকার্তায় এত তীব্র কম্পন অনুভূত হওয়ার ঘটনা বিরল। 

এর আগে, ২০২২ সালে জাভার পশ্চিমের চিয়ানজুর শহরে তীব্র ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬।  ওই ভূমিকম্পে কমপক্ষে ৬০২ জন প্রাণ হারান। ২০১৮ সালেও ভূমিকম্প হয় ইন্দোনেশিয়ায়, সেবার কম্পনের দোসর হয় সুনামি, তাতে প্রায় ৪৩০০ মানুষ মারা যান। ২০০৪ সালে ভারত মহাসাগরে ভূমিকম্পের পর সুনামি আছড়ে পড়ে, তাতে সংলগ্ন দেশগুলি মিলিয়ে প্রায় ২ লক্ষ ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়। সেবার রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৯.১। এর মধ্যে ইন্দোনেশিয়ার আচে প্রদেশে সর্বাধিক প্রাণহানি হয়।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Rocket Crash on Moon: চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
চাঁদের বুকে আছড়ে পড়বে রকেট, ঘটবে তীব্র বিস্ফোরণ, আর কিছু ক্ষণের মধ্যেই, দেখা যাবে পৃথিবী থেকেও
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
News Live Updates: ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে
ঘূর্ণাবর্তের জেরে জেলায় জেলায় বৃষ্টি, চলবে আগামী কয়েক দিন ধরে

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget