এক্সপ্লোর

East Medinipur : পূর্ব মেদিনীপুরে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের একাদশ ও দ্বাদশের পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাসের উদ্যোগ নেওয়া হল পূর্ব মেদিনীপুরে। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা-অভিভাবকরা।

বিটন চক্রবর্তী, হলদিয়া (পূর্ব মেদিনীপুর) : করোনা আবহে দীর্ঘদিন বন্ধ স্কুল। যার প্রভাব পড়ছে পঠন-পাঠনে। সেকথা চিন্তা করেই এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাসের উদ্যোগ নেওয়া হল পূর্ব মেদিনীপুরে। জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকা-অভিভাবকরা।

করোনা আবহে দীর্ঘদিন লকডাউন, বিধি-নিষেধ চলেছে। এখনও লাগু রয়েছে নিয়ম-কানুন। এই পরিস্থিতিতে গত বছর থেকে বন্ধ রয়েছে স্কুল-কলেজ। বাতিল হয়েছে পরীক্ষাও। ফলে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। সেদিকে লক্ষ্য রেখেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথম অনলাইন ক্লাস শুরু হতে চলেছে ২ অগাস্ট থেকে। 

জেলা শিক্ষা দফতরের অফিসার শিল্পী সিনহা জানান, করোনা আবহে স্কুল বন্ধ। শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারছে না। ফলে, ছাত্র-ছাত্রীরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন ক্লাস চালু করা হচ্ছে শুধুমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য। শিক্ষক-শিক্ষিকাদের পড়ানো ভিডিও ইউটিউবে আপলোড করা হবে।

জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি ছাত্র-ছাত্রীরা। একাদশ শ্রেণির ছাত্রী শ্রীজা অধিকারী জানায়, করোনা পরিস্থিতিতে পড়াশোনার ক্ষতি হচ্ছে । আমরা চেয়েছিলাম এরকম একটা উদ্যোগ নেওয়া হোক। তাই এই উদ্যোগে খুশি সে।

এই উদ্যোগে খুশি শিক্ষক-শিক্ষিকারাও। হলদিয়া পুনর্বাসন হাই স্কুলের প্রধান শিক্ষক তপন জানা জানান, জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে প্রশাসন যদি অনুমতি দিত যে প্রত্যেক স্কুলে শিক্ষকরা এভাবে করতে পারবেন তাহলে তা আরও ভাল হত।

উল্লেখ্য, করোনা সংক্রমণের জেরে দেশের অন্যান্য জায়গার মতোই রাজ্যে এখনও চালু হয়নি স্কুল-কলেজ। এদিকে দীর্ঘদিন স্কুল যেতে না পারায় পড়াশোনার পাশাপাশি একাংশ ছেলে-মেয়ে মানসিক সমস্যাতেও ভুগছে। তারা চাইছে, শীঘ্রই স্বাভাবিক হোক স্কুলের পঠন-পাঠন। কিন্তু, সে তো বলবে সময়। কারণ, সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসার উপর তা নির্ভর করছে। এই পরিস্থিতিতে জেলার ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থার করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
Pakistani Terrorist: পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
পাক জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড! STF-র হাতে চাঞ্চল্যকর তথ্য
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget