এক্সপ্লোর

‘ভোটের আগে এলে, ভোটের পরেও এখানে আসতে হবে’, নন্দীগ্রাম দিবসে ‘অরাজনৈতিক’ সমাবেশ শুভেন্দুর

এদিন শুভেন্দু তাঁর বক্তব্য শেষ করেন "জয় বাংলা, ভারত মাতা জিন্দাবাদ" স্লোগান দিয়ে....

নন্দীগ্রাম: নন্দীগ্রাম দিবসে ‘অরাজনৈতিক’ সমাবেশ শুভেন্দু অধিকারীর। জানিয়ে রাখলেন, এই মঞ্চ থেকে তিনি কোনও রাজনীতি করবেন না। শুভেন্দু বলেন, ‘এই পবিত্র মঞ্চে কোনও রাজনীতি করব না।’

সকাল ১০টা নাগাদ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তেখালিতে সভা করেন পরিবহণমন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।

তৃণমূলের হেভিওয়েট নেতা মনে করিয়ে দেন, তিনি কোনওদিন তিনি এখানে নতুন কেউ নন। বলেন, ২০০৩ থেকে নন্দীগ্রামে আসছি। আমি এলাকায় নতুন লোক নই।

তিনি যোগ করেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসে লড়াই করেছি। এই আন্দোলন আমার নয়, আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত।’ বলেন, আমার চলার পথে কোথায় গর্ত আছে, এখানে বলব না।

শুভেন্দু জানান, তিনি কোনওদিনই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে ভোট চাননি। বলেন, এই কর্মসূচি কোনও নতুন নয়, ১৩ বছরের পুরনো কর্মসূচি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে ভোট চাইনি। শুভেন্দু আরও জানান, যাদের এখন নন্দীগ্রামের কথা মনে পড়ছে, তারা যেন ভোটের পর এই নন্দীগ্রামকে ভুলে না যান। বলেন, ‘নন্দীগ্রামের কথা মনে পড়েছে, দেখে ভাল লাগছে। ভোটের আগে এলেও, ভোটের পরেও এখানে আসতে হবে।’

এদিকে, নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে আজ একই জায়গায় আলাদা সভা তৃণমূলের। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। শুভেন্দুর সভার প্রচারে রাস্তায় তৈরি হয়েছে তোরণ। সেখানে কোথাও তৃণমূলের উল্লেখ নেই। লেখা, শুভেন্দুর ডাকে নন্দীগ্রাম চলো।

বিকেলে তৃণমূলের ব্যানারে সভায় উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম সহ তৃণমূলের অন্য নেতা-মন্ত্রীরা।এই সভায় থাকবেন শুভেন্দুর বাবা তথা পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারী।

নন্দীগ্রাম দিবস ঘিরে তৃণমূলের অন্দরে এই আড়াআড়ি বিভাজন নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

উল্লেখযোগ্যভাবে, এদিন শুভেন্দু তাঁর বক্তব্য শেষ করেন "জয় বাংলা, ভারত মাতা জিন্দাবাদ" স্লোগান দিয়ে....

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget