এক্সপ্লোর

Elon Musk: সন্তান জন্মের দু’সপ্তাহ পরই ফিরতে হবে কাজে! ফের সমালোচনায় বিদ্ধ মাস্ক

Twitter Parental Leave: সংস্থার অন্দর থেকে হাতবদল হওয়া নথি প্রকাশ করে বিষয়টি সামনে এনেছে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’।

নয়াদিল্লি: দায়িত্বগ্রহণের পর থেকেই একাধিক কাটছাঁট করেছেন তিনি। মুহূর্তের মধ্য়ে বদলে ফেলেছেন যাবতীয় নীতি-নিয়ম (Twitter Parental Leave)। অভিযোগ, এ বার ট্যুইটার কর্মীদের জন্য সন্তান জন্মের পর প্রাপ্ত ছুটির নিয়মেও রদবদল ঘটালেন ইলন মাস্ক (Elon Musk)। সন্তানের জন্মের পর এতদিন ট্যুইটার কর্মীরা ২০ সপ্তাহ, অর্থাৎ ১৪০ দিন মাতৃত্ব অথবা পিতৃত্বকালীন ছুটি পেতেন। তা কমিয়ে ১৪ দিনে নিয়ে এলেন মাস্ক (Twitter)।

Workout: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

বিষয়টি সামনে এনেছে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’

সংস্থার অন্দর থেকে হাতবদল হওয়া নথি প্রকাশ করে বিষয়টি সামনে এনেছে আমেরিকার জনপ্রিয় সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইমস’। আমেরিকার যে সমস্ত প্রদেশে ‘পেইড লিভ’-এর সুবিধা নেই, সেখানকার ট্যুইটার কর্মীরা এই নয়া নিয়মে বিপাকে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে ট্যুইটারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

‘নিউ ইয়র্ক টাইমস’-এর ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে আমেরিকার কোনও প্রদেশেই সন্তান জন্মের পর প্রাপ্ত ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রীয় কোনও  বাধ্যতামূলক ব্যবস্থা নেই। তবে পরিবার এবং চিকিৎসাজনিত ছুটি আইনে ১২ সপ্তাহ পর্যন্ত ছুটি পাওয়া যায়। তাতে বেতন না মিললেও, চাকরি হারানোর ভয় থাকে না সাধারণত। যদিও বিশেষ পর্যায়ভুক্ত কর্মীরাই এই সুবিধা পান।

আরও পড়ুন: Chipko Protest:'৭৩-র স্মৃতি ফিরিয়ে গাছ বাঁচাতে এবার মহারাষ্ট্রে 'চলো চিপকো' আন্দোলন

তবে আমেরিকার ১২টি প্রদেশে বেতন-সহ ছুটির বিধি রয়েছে। ক্যালিফোর্নিয়ায় বেতন-সহ আট সপ্তাহের ছুটি নেওয়া যায়। পরিবার এবং চিকিৎসাজনিত ছুটির আওতায় পড়ে তা। নিউইয়র্ক এবং নিউ জার্সিতে বিনা বেতনে ২৬ সপ্তাহ পর্যন্ত ছুটি নেওয়া যায়। বেতন-সহ ছুটি মেলে ১২ সপ্তাহের জন্য।

স্বভাবতই মাস্কের এই সিদ্ধান্ত ঘিরে নিন্দা শুরু হয়েছে। তাঁদের মতে, দীর্ঘমেয়াদি মাতৃত্বকালীন ছুটি পাওয়া গেলে, সদ্যোজাতর খেয়াল রাখা যায় ঠিক ভাবে। ফলে বিশ্রামের অবকাশ পান প্রসূতিরা। সুস্থ হয়ে ওঠার সময় পান হাতে। সন্তানের সঙ্গে সময় কাটাতে পারেন অনেকটা। দুই সপ্তাহের সময়সীমা তার জন্য একেবারেই আদর্শ নয় বলে একমত নেটদুনিয়ার সকলেই। এ নিয়ে ট্যুইটারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলনি।

লিঙ্গ বৈষম্যের অভিযোগ মাস্কের বিরুদ্ধে

আরও যে বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, তা হল, পুরুষ এবং মহিলা কর্মীদের মধ্যে এমনিতেই বেতনের ফারাক রয়েছে। ট্যুইটারের নয়া নিয়মে, মহিলা কর্মীদের দু'সপ্তাহের মাথায় কাজে ফেরা ছাড়া উপায় থাকবে না। তাতে তাঁদের শরীরের উপরও প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে। দেউলিয়া হয়ে গেলেও কোনও সংস্থা এমন পন্থা নেয় না বলে মতামত জানিয়েছেন অনেকে। শুধুমাত্র মহিলা কর্মীদের জব্দ করতেই মাস্ক এমন পন্থা নিয়েছেন, এমন অভিযোগও উঠছে। মাস্কের বিরুদ্ধে নারী বিদ্বেষের অভিযোগ উঠছে।

সেরা শিরোনাম

Lal Krishna Advani : অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
অসুস্থ লালকৃষ্ণ আডবাণী, ভর্তি করা হল হাসপাতালে
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget