এক্সপ্লোর

IND Vs ENG: চেন্নাই টেস্টে চাপে থাকলেও ভারতের বিরুদ্ধে অভিনব রেকর্ড ইংল্যান্ডের

চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে কোণঠাসা ইংল্যান্ড। টেস্ট মাত্র দু’দিন গড়িয়েছে। আর এরমধ্যেই খাদের কিণারায় সফরকারী দল। যদিও ইংল্যান্ড দল এই টেস্টে টিম ইন্ডিয়ার একটা বড়সড় রেকর্ড ভাঙতে সক্ষম হল। ভারতের প্রথম ইনিংসে একটিও অতিরিক্ত রান না দেওয়ার নয়া রেকর্ড গড়ল ইংল্যান্ড।

চেন্নাই: চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে কোণঠাসা ইংল্যান্ড। টেস্ট মাত্র দু’দিন গড়িয়েছে। আর এরমধ্যেই খাদের কিণারায় সফরকারী দল। যদিও ইংল্যান্ড দল এই টেস্টে টিম ইন্ডিয়ার একটা বড়সড় রেকর্ড ভাঙতে সক্ষম হল। ভারতের প্রথম ইনিংসে একটিও অতিরিক্ত রান না দেওয়ার নয়া রেকর্ড গড়ল ইংল্যান্ড।

চলতি টেস্টে প্রথম ইনিংসে ভারত ৩২৯ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ড ৯৫.৫ ওভার বোলিং করে। কিন্তু ইনিংসে তারা একটিও অতিরিক্ত রান দেননি। এর আগে এই রেকর্ড ছিল ভারতের দখলে।

১৯৫৫-তে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিল ভারত। ওই টেস্টে পাকিস্তান ৩২৮ রান করেছিল। ভারত ১৮৭.৫ ওভার বোলিং করে একটিও অতিরিক্ত রান দেয়নি।

ভারত এক্ষেত্রে ইংল্যান্ডের রেকর্ড ভেঙেছিল। ১৯৩১-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবান টেস্টে ১৩০.৪ ওভার বোলিং করে ২৫১ রান দিয়েছিল। কিন্তু এরমধ্যে একটিও অতিরিক্ত রান ছিল না।

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে টসে হারের পর ইংল্যান্ড বেশ চাপে রয়েছে। ভারতের ৩২৯ রানের জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংস ১৩৪ রানে গুটিয়ে যায়। ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন পাঁচ উইকেট নিয়েছিলেন।  প্রথম ইনিংসে ভারত ১৯৫ রানের লিড পায়।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়েছে ভারতের। দ্বিতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান এক উইকেটে ৫৪। সবমিলিয়ে ভারত এগিয়ে ২৪৯ রানে। হাতে এখনও নয় উইকেট রয়েছে বিরাট কোহলির দলের।

চেন্নাইতেই সিরিজের প্রথম টেস্টে ভারত হেরে গিয়েছিল। ইংল্যান্ড চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে যায়। দ্বিতীয় টেস্টে সিরিজে সমতা ফেরানোর হাতছানি ভারতের সামনে। ভারতের স্পিনারদের সামনে চতুর্থ ইনিংসে ব্যাট করাটা একেবারেই সহজ হবে না ইংরেজ ব্যাটসম্যানদের। কারণ, চেন্নাইয়ে পিচে বল ঘুরছে, টার্ন নিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই বলা যায়, ভারত সুবিধাজনক জায়গায় রয়েছে। এই অবস্থায় ম্যাচ তৃতীয় দিনেই শেষ হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই।

 

সেরা শিরোনাম

Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Supreme Court: কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
কাউন্টার থেকে টিকিট কিনলে বিমা বাধ্যতামূলক, রেলকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, যাত্রীসুরক্ষায় জোর দিতে বলা হল
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget