এক্সপ্লোর

Epstein Files: রুশ মহিলাদের সঙ্গে সম্পর্ক, ‘ভুল ’ স্বীকার করলেন বিল গেটস, ‘এপস্টিন ফাইলস’ বিতর্কে ক্ষমা চাইলেন

Bill Gates: ‘এপস্টিন ফাইলস’ ঘিরে বিতর্কের জেরেই সম্প্রতি ভারতে আয়োজিত AI Impact Summit থেকে গেটস নাম তুলে নেন বলে জনা যায়।

নয়াদিল্লি: ‘এপস্টিন ফাইলস’ নিয়ে শোরগোল সর্বত্র। সেই আবহে ক্ষমা চাইলেন ধনকুবের তথা মাইক্রোসফ্টের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। সেই সঙ্গে রুশ মহিলার সঙ্গে সম্পর্কের কথাও মেনে নিলেন। যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে সখ্য এবং গোটা বিতর্কের দায় নিজের কাঁধেই কার্যত তুলে নিয়েছেন তিনি। (Bill Gates)

‘এপস্টিন ফাইলস’ ঘিরে বিতর্কের জেরেই সম্প্রতি ভারতে আয়োজিত AI Impact Summit থেকে গেটস নাম তুলে নেন বলে জনা যায়। সেই নিয়ে চর্চার মধ্যেই Gates Foundation-এর কর্মীদের কাছে ক্ষমা চাইলেন গেটস। টাউন হল মিটিংয়ে গেটস ‘ভুল’ স্বীকার করেছেন, গোটা বিতর্কে যাবতীয় প্রশ্নের উত্তরও দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। (Epstein Files)

জানা গিয়েছে, দুই রুশ মহিলার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন গেটস, যেমনটা উল্লেখ পাওয়া গিয়েছে ‘এপস্টিন ফাইলসে’। তবে গেটসের দাবি, ওই দুই মহিলা এপস্টিনের যৌন নির্যাতন-পীড়িত ছিলেন না। এপস্টিন-পর্বের সঙ্গে তাঁর ওই সম্পর্কের কোনও সংযোগ নেই। 

এপস্টিনের সঙ্গে গেটসের সখ্য নিয়ে নানা দাবি সামনে এসেছে এখনও পর্যন্ত। আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে লক্ষ লক্ষ নথি প্রকাশ করেছে, তাতে এপস্টিন এবং গেটসের মধ্যে একাধিক বার সাক্ষয়াতের উল্লেখ রয়েছে। এমনকি মহিলাদের সঙ্গে গেটসের একাধিক ছবিও পাওয়া গিয়েছে, যাতে মহিলাদের মুখ ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার খাতিরে। 

শুধু তাই নয়, এপস্টিনের একটি ইমেলে গেটস-কে নিয়ে চাঞ্চল্যকর দাবিও করা হয়। গেটসের একদা উপদেষ্টা বরিস নিকোলিককে উদ্ধৃত করে লেখা হয়, ‘প্রাক্তন স্ত্রী মেলিন্ডাকে গোপনে গেটস কিছু ওষুধ খাওয়াতে উদগ্রীব ছিলেন। যৌন রোগে আক্রান্ত হন গেটস। বিল বিবাহিত মহিলাদের সঙ্গে সম্পর্ক এবং রুশ মেয়েদের সঙ্গে যৌনতায় লিপ্ত হন। তাঁকে মাদকের যোগান দিতে হতো’। 

মেলিন্ডা এবং গেটসের দাম্পত্যকলহেরও উল্লেখ ছিল ইমেলে। ওই ই-মেল ঘিরে শোরগোল পড়ে যায় কারণ গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদের কারম খোলসা করতে গিয়ে মেলিন্ডা নিজেও এপস্টিনের সঙ্গে ধনকুবেরের সখ্যের কথা উল্লেখ করেছিলেন। যদিও গোড়ায় অভিযোগ অস্বীকারই করেন গেটস। তাঁর প্রতিনিধি দাবি করেন, গেটসে ফাঁসাতে, বদনাম করতেই ওই সব লিখে গিয়েছে এপস্টিন। কিন্তু এবার গেটস নিজেই রুশ মহিলাদের সঙ্গে সম্পর্কের কথা মেনে নিলেন। সেই সঙ্গে এপস্টিনের সঙ্গে সখ্য গড়ে তোলা নিয়ে আফশোসও করেছেন তিনি। সকলের কাছে ক্ষমা চেয়ে বলেন, “আমার ভুলের জন্য যাঁরা এই ঝামেলায় ফেঁসে গিয়েছেন, তাঁদের কাছে ক্ষমা চাইছি আমি। তবে আমি বেআইনি কিছু করিনি। কোনও পীড়িতর সঙ্গে অভিসারে যাইনি।”

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget