এক্সপ্লোর

Centre on Covid19: প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর 'করোনা শেষ' মন্তব্য দেশবাসীকে উৎসাহিত করার জন্য ছিল, সাফাই কেন্দ্রের

বিশেষজ্ঞরা যেখানে পর পর কোভিড ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছেন, সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর করোনা শেষের মন্তব্যে বিতর্ক বেড়েছিল।

নয়া দিল্লি : প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন কয়েক মাস আগে মন্তব্য করেছিলেন, ভারতে করোনা ভাইরাস 'শেষের পথে'। ৭ মার্চের সেই মন্তব্যের পরই দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। দেশে সেই সময় করোনা গ্রাফ ছিল অনেকটাই কম। বিশেষজ্ঞরা যেখানে পর পর কোভিড ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছে, সেখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর করোনা শেষের মন্তব্যে বিতর্ক বেড়েছিল। মঙ্গলবার রাজ্যসভায় সে প্রসঙ্গ উঠতেই কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পারভিন পাওয়ার জানান যে, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর এই মন্তব্য দেশবাসীকে উৎসাহিত করার জন্য ছিল। 

এক লিখিত জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, "করোনাকালে দীর্ঘদিন ধরে যে সকল সামনের সারির যোদ্ধা লড়াই করে চলেছিলেন তাঁদের উৎসাহ দিতেই এ কথা বলেছিলেন মন্ত্রী। পাশাপাশি তিনি এও বলেছিলেন সবাই যাতে কোভিড প্রোটোকল মেনে চলেন এবং ভ্যাকসিন নেন।" 

সম্প্রতি মোদীর মন্ত্রিসভায় রদবদলের পর মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছেন হর্ষ বর্ধন। তাঁর জায়গায় এসেছেন মনসুখ মাণ্ডব্য। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কথায়, যেসময় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এই মন্তব্য করেছিলেন সেই সমইয় দেশে কোভিড -১৯-এর প্রাদুর্ভাব কম ছিল। কেবল কেরল এবং মহারাষ্ট্রেই অ্যাক্টিভ কেসের সংখ্যা অনেকটা বেশি ছিল। 

দেশের ৪০০ টিরও বেশি জেলায় ১০ শতাংশেরও কম ক্ষেত্রে সংক্রমণ ছিল। ২৫টিরও বেশি রাজ্যে পাঁচ শতাংশেরও কম হয়ে গিয়েছিল সংক্রমণ। যা ইঙ্গিত দিয়েছিল সংক্রমণ হ্রাসের। সেই সময়েই স্বাস্থ্যমন্ত্রী এই বক্তব্য রেখেছিলেন। 

এদিকে, ভারতে করোনায় একদিনে ভয়ঙ্করভাবে বাড়ল মৃত্যুর সংখ্যা। পরিসংখ্য়ান বলছে, গত ২৪-ঘণ্টায় মৃত্যু বেড়েছে এক ধাক্কায় ১০ গুণের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৮ জনের। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৪।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ১৫ জন। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩০ হাজার ৯৩। অর্থাৎ ফের বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Sonam Wangchuk: স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
স্বাধীনতা দিবসের দিনেই দেশের 'দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন'-র ডাক সোনম ওয়াংচুকের
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget