এক্সপ্লোর

Mahua Moitra Expulsion: বিদেশে পড়াশোনা-চাকরি! মহুয়া কত বেতন পেতেন জানেন?

Mahua Moitra Unknown Facts: পড়াশোনা শেষ করেই মার্কিন মুলুকে চাকরি। পরে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য়ই ভারতে ফেরেন তিনি।

কলকাতা: সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। Cash for Question বা প্রশ্নের বিনিময়ে নগদ নেওয়ার মতো অভিযোগে বিদ্ধ হয়েছেন তৃণমূলের এই বহিষ্কৃত সাংসদ। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের সেই অভিযোগের পরেই তাঁর বিরুদ্ধে এথিক্স কমিটি তদন্ত শুরু করে। সম্প্রতি এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করে সংসদ (Expulsion from Parliament)। 

সংসদে বক্তা হিসেবে যথেষ্ট সুনাম ছিল মহুয়া মৈত্রের। বিজেপি সরকারকে (BJP Government) বিভিন্ন ইস্যুতে ঝাঁঝালো আক্রমণ করতে দেখা গিয়েছে তাঁকে। রাজনীতির আঙিনায় খুব অল্প সময়েই নাম করেছেন মহুয়া মৈত্র। কিন্তু রাজনীতির দুনিয়ায় আসার আগে পেশাগত জীবনেও সফল ছিলেন কৃষ্ণনগর থেকে নির্বাচিত সদ্য বহিষ্কৃত এই সাংসদ। তাঁর শিক্ষাগত যোগত্যাও (Mahua Moitra educational qualification) বেশ ঈর্ষণীয়।     

২০১৯ সালের লোকসভা (Parliament Election) নির্বাচনে পশ্চিমবঙ্গের (West Bengal) কৃষ্ণনগর থেকে নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৪ সালে অসমের কাছাড়ে জন্ম মহুয়া মৈত্রের। পরে পড়াশোনার জন্য কলকাতায় চলে আসেন তিনি। পড়াশোনার জন্য বিদেশেও পাড়ি দিয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে ম্যাসাচুসেটসের মাউন্ট হলিওক (Mount Holyoke College) কলেজ সাউথ হ্যাডলি থেকে অর্থনীতি ও গণিতে স্নাতক হন তিনি। 

পড়াশোনার শেষে করে মার্কিন মুলুকেই চাকরি করেছেন তিনি। বহুজাতিক আর্থিক সংস্থা জেপি মর্গ্য়ান চেজ-এ (JP Morgan Chase & Co) কাজ করেছেন তিনি। কাজের সূত্রে নিউইয়র্ক ও লন্ডনেও থেকেছেন তিনি। পেশায় Investment Banker মহুয়ার বেতনও (Mahua Moitra Salary) ছিল চোখ কপালে তোলার মতো। কিন্তু বেশ কিছুদিন কাজ করার পরে তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। দেশে ফিরে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছেয় ফিরে আসেন মহুয়া।

দেশে ফিরে ২০০৯ সালে কংগ্রেসে (Congress) যোগ দেন মহুয়া। এক বছর পরেই দল ছাড়েন- ২০১০ সালে যোগ দেন তৃণমূল কংগ্রেসে (TMC)। তৃণমূলের যোগদানের পর থেকেই রাজনীতির ময়দানে রকেট উত্থান ঘটে মহুয়া মৈত্রের। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন তিনি। তারপর, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল তাঁকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে। সেই নির্বাচনে জিতে সংসদে পৌঁছন তিনি। বাগ্মী হিসেবে সুনামও অর্জন করেছেন এই কয়েক বছরের মধ্য়েই। তারই মধ্যে Cash for Question কাণ্ডে নাম জড়িয়ে সাংসদ পদ থেকে বহিষ্কৃত হতে হল মহুয়া মৈত্রকে। যদিও লোকসভায় ধ্বনিভোটে পাশ হওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছেন মহুয়া।

আরও পড়ুন: কীভাবে এল ৩৭০ ধারা? কোন পথে বাতিল? রইল ৭ দশকের খুঁটিনাটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget