এক্সপ্লোর

Explosion at Jammu Airport : জম্মুতে বায়ুসেনার স্টেশনে বিস্ফোরণ, জখম ২; ঘটনাস্থলে এনআইএ

জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ। বিমানবন্দরের টেকনিক্যাল এরিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কাশ্মীর : জম্মুতে বিস্ফোরণ। ভারতীয় বায়ুসেনা পরিচালিত সাতওয়ারি বায়ুসেনা স্টেশনে বিস্ফোরণ ঘটে। রাত ২টো নাগাদ পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় দুই জন জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা বায়ুসেনার এফআইআরের জন্য অপেক্ষা করছিল।

ঘটনায় ড্রোন হামলার সম্ভাবনা নিয়ে জল্পনার মধ্য়েই সহকারী বায়ুসেনা প্রধান এইচএস অরোরার সঙ্গে ফোনে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মন্ত্রকের আধিকারিকরা জানান, এয়ার মার্শাল বিক্রম সিংহ তদন্তের জন্য জম্মু যাচ্ছেন। এর মাঝেই বায়ুসেনার বিশেষ বিমানে চেপে নয়াদিল্লি থেকে লাদাখ যান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিন দিনের সফরে লাদাখ গিয়েছেন তিনি ।

জানা গেছে, জম্মু বিমানবন্দরের রানওয়ে ও এয়ার ট্রাফিক কন্ট্রোল ভারতী বায়ুসেনার অধীনে রয়েছে। যাত্রীবাহী উড়ানও এখান থেকে অপারেট হয়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বম্ব ডিসপোজাল স্কোয়াড, ফরেন্সিক দল। পরে ঘটনাস্থানে যায় এনআইএ। এখনও বিস্ফোরণের কোনও কারণ জানা যায়নি। 

তবে এর পিছনে জঙ্গি-যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআইয়ের খবর, দুটি ড্রোনের মাধ্যমে জোড়া বিস্ফোরণ ঘটানো হয়েছে। সূত্রের খবর, যুদ্ধবিমানগুলিকেই নিশানা করা হয়েছিল। 

এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, নারওয়াল এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হয়েছে পাঁচ কেজি আইইডি। তদন্ত চলছে। বায়ুসেনা সূত্রে খবর, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির ছাদ। আরেকটি বিস্ফোরণ হয়েছে খোলা জায়গায়। ঘটনার তদন্ত শুরু করেছে বায়ুসেনা।

ঘটনা নিয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল পৃথ্বীরঞ্জন দাস বলেন, "বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করার জন্যই এই বিস্ফোরণ ঘটনো হয়েছে কিনা সে সম্বন্ধে বলা এখন মুশকিল। এখন লাইন অফ কন্ট্রোলের দিক থেকে মোটামুটি অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। ২০০-র মতো জঙ্গি বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। কিছু জঙ্গি তাই লো-ইনটেনসিটি বিস্ফোরণগুলো ঘটাচ্ছে। কিন্তু এতে লাভ হবে না। কারণ সেনাবাহিনীর জওয়ানরা খুঁজে খুঁজে বের করছেন কোথায় কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে। এয়ারপোর্টের কাছে এই বিস্ফোরণ খুব গুরুত্বপূর্ণভাবে দেখা হবে। ব্যবস্থাও নেওয়া হবে।"

এই নিয়ে প্রাক্তন সেনাকর্তা তথা ব্রিগেডিয়ার দেবাশিস দাস বলেন, "আমার মনে হয় জম্মু-কাশ্মীরের নির্বাচনকে প্রভাবিত করার জন্য কয়েকজন বিচ্ছিন্নতাবাদী মনোভাবের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।"

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget