এক্সপ্লোর

মোদির ভাষণ পর্বে থালা বাজিয়ে কৃষি আইনের প্রতিবাদ কৃষকদের

শুক্রবার কৃষকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। কিন্তু মোদির বক্তব্যে সন্তুষ্ট নন কৃষকরা। তা কৃষকদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। এদিকে গতকাল কৃষক আন্দোলন নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: গতকাল কৃষকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই ভাষণ চলাকালীন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নয়ডার দলিত প্রেরণা স্থলে আন্দোলনরত কৃষকরা। ৩ কৃষি আইনের বিরুদ্ধে থালা বাজিয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। শুক্রবার নরেন্দ্র মোদির ভাষণ চলাকালীন থালা, ঘণ্টা বাজিয়ে, স্লোগান দিয়ে প্রতিবাদ করেন কৃষকরা। উল্লেখ্য, এক মাস ধরে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন কৃষকরা। তারই অংশ হিসেবে এদিন প্রতীকি প্রতিবাদ করেন আন্দোলনরীরা। শুক্রবার কৃষকদের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। কিন্তু মোদির বক্তব্যে সন্তুষ্ট নন কৃষকরা। তা কৃষকদের প্রতিক্রিয়াতেই স্পষ্ট। এদিকে গতকাল কৃষক আন্দোলন নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কৃষক আন্দোলন নিয়ে রাজনীতি করছেন বিরোধীরা। তিনি আরও জানান, একাধিকবার কেন্দ্রের প্রতিনিধিরা কৃষকদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে কথা বলতে প্রস্তুত। যুক্তি দিয়ে সব দিক বিবেচনা করে দেখা হচ্ছে। গতকাল ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র শৈলেশ কুমার গিরি বলেন,  ফের ‘মোদি আপনে মন কী বাত’-এ ভাষণ দিয়েছেন। যার অর্থ মোদি নিজের কথাই বলেছেন। কিন্তু কৃষকদের মনের কথা শোনেননি তিনি। কৃষকদের দাবি এই ৩ আইন পুনর্বিবেচনা করা হোক। ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হোক কৃষকদের। রাজধানীতে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আন্দোলন করছেন পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের কৃষকরা।  পথে নেমেছেন হাজার হাজার কৃষক। নিজেদের অবস্থানে অনড় তাঁরা। তাঁদের সাফ কথা, কৃষক বিরোধী ৩ কৃষি আইন বাতিল করতে হবে। দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে কৃষকদের। এমনকি আসরে নেমেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাতেও অনমনীয় আন্দোলনকারীরা। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশ বিদেশের নেতারা। একইসঙ্গে পিএজিডি, সিপিআইএম,সিপিআই, আরএসপি, ডিএমকে, আরজেডি, এসপি, এআইএফবি, এনসিপি, কংগ্রেস কৃষক আন্দোলনে সংহতি জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা
কাশী বিশ্বনাথ মন্দিরে ধুন্ধুমার ! শ্রাবণ সোমবারে শর্টকাটে দর্শনের জন্য মোটা টাকা দিয়ে প্রতারিত মহিলা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget