এক্সপ্লোর

এবার এলআইসি বিল্ডিং, বৌবাজারে ফের আগুন, অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার ৩

বহুতলের কর্মীরা জানিয়েছেন, বিকট আওয়াজের পর চারতলার কয়েকজন কর্মীর চিৎকার শোনা যায়।

কলকাতা: শুক্রবার রাতের আগুনের বিভীষিকা কাটিয়ে ওঠার আগেই ফের বউবাজারে আগুন লাগল। রবিবার গভীর রাতে আগুন লাগে ২২ নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। অগ্নিদগ্ধ অবস্থায় ৩ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার যেখানে আগুন লেগেছিল, তার উল্টোদিকে ২০০ মিটারের মত দূরে এলআইসি বিল্ডিং। গতকাল রাত ৩টে নাগাদ ২২ নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে সাততলা বাড়িটির চারতলায় ক্যান্টিনে আগুন লাগে। সেখানে ঘুমিয়েছিলেন ক্যান্টিন কর্মীরা। প্রায় আধঘণ্টা আটকে থাকার পর, ফায়ার এক্সিট দিয়ে ঢুকে তাঁদের উদ্ধার করে পুলিশ। ক্যান্টিন কর্মীদের মধ্যে এক মহিলা সহ তিনজন অগ্নিদগ্ধ হন। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মহিলার অবস্থা আশঙ্কাজনক। বহুতলের কর্মীরা জানিয়েছেন, বিকট আওয়াজের পর চারতলার কয়েকজন কর্মীর চিৎকার শোনা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। ১০০ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। ৩ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে তারা। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্যান্টিনে ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করছে তারা। আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল। এর আগে শুক্রবার সাত সোয়া দশটা নাগাদ আগুন লাগে ২১ নম্বর গণেশচন্দ্র অ্যাভেনিউয়ের মিটার ঘরে, ছড়িয়ে পড়ে আটতলা পর্যন্ত। বাড়িতে ৪৩টি পরিবার থাকত, সকলে ছাদে উঠে যান। হুড়োহুড়িতে এক কিশোর ছাদ থেকে পড়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায় সে। বন্ধ শৌচাগার থেকে উদ্ধার হয় দমবন্ধ হয়ে মৃত এক বৃদ্ধার দেহ। এছাড়া কম বেশি অগ্নিদগ্ধ হন বেশ কয়েকজন।

সেরা শিরোনাম

Modi-Smit Machchar: মোদি-স্মিত মচ্ছরের ভিডিও কলে কথা, কেঁদে ফেললেন ভারতীয় পাইলট, 'কোনও যাত্রীকে মরতে দিতে পারতাম না'
মোদি-স্মিত মচ্ছরের ভিডিও কলে কথা, কেঁদে ফেললেন ভারতীয় পাইলট, 'কোনও যাত্রীকে মরতে দিতে পারতাম না'
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Road Accident : মাঝরাতে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ৭, আহত ১৯
মাঝরাতে হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে, মৃত ৭, আহত ১৯

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget