এক্সপ্লোর

Lahore Airport Fire : লাহৌর বিমানবন্দরে দাউ দাউ আগুন ! বন্ধ সব বিমান পরিষেবা

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের গাড়ি আনা হয়। ঘটনার পর রানওয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

নয়াদিল্লি :  পাকিস্তানের বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড। সূত্রের খবর, এত জেরে বাতিল করা হয়েছে সব উড়ান। কোনও বিমান ওঠানামা করছে না লাহৌর বিমানবন্দর থেকে। 

জানা গিয়েছে, পাকিস্তান সেনার একটি বিমান লাহৌর বিমানবন্দরে অবতরণ করছিল। সে সময় বিমানের টায়ারে আগুন ধরে যায়। আগুন দেখেই ছড়ায় আতঙ্ক। ভয়ে ছোটাছুটি করতে শুরু করে মানুষ। বন্ধ করে দেওয়া হয় সব উড়ান।  আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের গাড়ি আনা হয়। ঘটনার পর রানওয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে বিশেষ অ্যাডভাইসরি জারি করল DGCA. নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন শহর থেকে ছাড়া আন্তর্জাতিক উড়ানগুলিকে দীর্ঘসময় ধরে উড়তে হচ্ছে। পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এই ভোগান্তি। উড়ান পরিষেবা নিয়ে যাত্রীদের কাছে যথাযথ তথ্য পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে DGCA. 

ভারত-পাকিস্তান সংঘাতের আবহে জলে , স্থলে, অন্তরীক্ষে ভারতের সামরিক তৎপরতা এখন তুঙ্গে!  ওদিকে ভারতের সমরসজ্জায় ভীত পাকিস্তান পাল্টা শক্তি প্রদর্শনের চেষ্টা করছে! করাচি উপকূলে বিশেষ জোনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে পাক সরকার।  সূত্রের খবর, পাকিস্তানের ন্য়াশনাল সিকিওরিটি কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বালুচিস্তানের যুদ্ধবিমানের স্কোয়াড্রনকে ভারতীয় সীমান্তে মোতায়েন করা হবে। বিভিন্ন জায়গা থেকে পাক সেনার বিভিন্ন রেজিমেন্টকেও সীমান্তে একজোট করা হচ্ছে। সূত্রের খবর, রাওয়ালপিণ্ডিতে পাক সেনাবাহিনীর ১০ নম্বর কোরের যে সদর দফতর রয়েছে তাকে সতর্ক থাকতে বলেছেন পাক সেনাপ্রধান। আন্তর্জাতিক সীমান্তের একেবারে কাছাকাছি গুজরানওয়ালায় রয়েছে পাক সেনাবাহিনীর শিয়ালকোট ডিভিশনের সদর দফতর। তাকও সতর্ক থাকতে বলা হয়েছে। ভারতের একের পর এক কড়া পদক্ষেপে ভীত-সন্ত্রস্ত পাকিস্তান পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতেই পাকিস্তানের একটি সামরিক বিমানের টায়ারে আগুন লেগে যায় শনিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget