এক্সপ্লোর

Gurugram: গুরুগ্রামের এক ক্যাফেতে মুখশুদ্ধি খেতেই রক্তবমি, হাসপাতালে ভর্তি ৪, কী ছিল ওতে ?

Gurugram Cafe Mouth Freshener Incident: গুরুগ্রামের এক ক্যাফেতে নৈশভোজ সেরে বেরিয়েছিলেন পাঁচ বন্ধু। এর মধ্যে চারজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। কী ছিল ওর মধ্যে?

কলকাতা: খাবার খাওয়ার পর মুখশুদ্ধি খেতে খেতে বেরিয়ে এসেছিলেন রেঁস্তরার বাইরে। কিন্তু সেটি মুখে দিতেই বিপত্তি। প্রথমে জ্বালা জ্বালা ভাব, তার পর মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। পাঁচ বন্ধুর কেউ কেউ সেখানেই বমি করে ফেলেন। একটি মুখশুদ্ধির জেরেই তাদের শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে হয়। ঘটনাটি গুরুগ্রামের লাফরেস্তা ক্যাফের। সেক্টর ৯০-এর ওই ক্যাফের বাইরে হঠাৎই মুখশুদ্ধি খেয়ে অসুস্থ হয়ে পড়েন পাঁচ বন্ধু। পুলিশকে ফোন করা হয় সঙ্গে সঙ্গে। পাঁচজনের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কী ছিল মুখশুদ্ধিতে ?

শনিবার রাতে লাফরেস্তা ক্যাফেতে নৈশভোজ সারতে গিয়েছিলেন ওই পাঁচ বন্ধু। খাবার খেয়ে বেরিয়ে এসে মুখশুদ্ধিটি মুখে পোরেন তারা। কিন্তু তার সঙ্গে সঙ্গেই মুখে অসহ্য জ্বলুনি ও রক্তবমি হতে শুরু করে। সংবাদমাধ্যম পিটিআই-এর খবর অনুযায়ী, গ্রেটার নয়ডার বাসিন্দা অঙ্কিত কুমার এই ব্যাপারে। অভিযোগ জানিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, মুখশুদ্ধির মধ্যে ড্রাই আইস অর্থাৎ শুষ্ক বরফ মেশানো ছিল।

ড্রাই আইস কী ?

দুর্ঘটনার শিকার হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচজনের মধ্য়ে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই মুখশুদ্ধির প্যাকেট চিকিৎসককে দেখিয়েছিলেন অভিযোগকারীদের একজন। চিকিৎসক দেখেই জানান সেটি ড্রাই আইস।  এটি আদতে একরকমের অ্যাসিড। যার থেকে মৃত্যুও হতে পারে।

পুলিশের মামলা

অভিযোগের বিরুদ্ধে রেঁস্তরা মালিকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে পুলিশ। রবিবার ৩২৮, ১২০-খ ধারায় মামলা করা হয় রেঁস্তরা মালিক খেরকি দৌলার বিরুদ্ধে। স্টেশন হাউজ অফিসার ইনস্পেকটর সংবাদমাধ্যমকে বলেন, ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে রেঁস্তরা মালিকের বিরুদ্ধে। 

বিহারের ভোজপুরেও ঘটে এমন এক ঘটনা

কিছুদিন আগে বিহারের ভোজপুরেও প্রায় একই ঘটনা ঘটে। সেখানে খাবার থেকে বিষক্রিয়ার জেরে হাসপাতালে ভর্তি করতে হয় বেশ কয়েকজনকে। ভোজপুরের একটি বিয়েবাড়িতে নিমন্ত্রণ খাওয়ার পর আচমকা অসুস্থ হয়ে পড়েন ৫০ জন। তাদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে জানা যায় খাবার থেকে বিষক্রিয়া হয়েছে। ঘটনাটি সোমবারের। প্রাথমিক চিকিৎসা করতে হয় সকলকেই। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়। 

আরও পড়ুন - ISRO Chief Somnath: আদিত্য L1 মিশনের দিন ক্যানসার ধরা পড়ে ISRO প্রধানের ! কীভাবে জিতলেন দুই লড়াই ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget