এক্সপ্লোর

ঈশ্বরের দিব্যি, সু্প্রিম কোর্টের ওপর ভরসা রাখুন! রামমন্দির নিয়ে ‘বয়ান বীরদের’ তোপ মোদির, নাম না করে নিশানা শিবসেনাকে?

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে গত সোমবারও কেন্দ্রের কাছে রামমন্দির তৈরির জন্য ‘সাহসী সিদ্ধান্ত’ নিয়ে আইন জারির দাবি জানান। রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক মামলার সব পক্ষকে ১৮ অক্টোবরের মধ্যে তাদের যুক্তি, বক্তব্য পেশ সম্পূর্ণ করতে বুধবারই নির্দেশ দিয়েছে সু্প্রিম কোর্ট।

নাসিক: রামমন্দির ইস্যুতে বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখার কথা বললেন নরেন্দ্র মোদি। নাম না করে শরিক শিবসেনাকে কটাক্ষ করেছেন তিনি। শিবসেনা দীর্ঘদিন ধরেই অযোধ্যায় রামমন্দির নির্মাণের দাবিতে চাপ বাড়াচ্ছে। তাদের দাবি, জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের মতো এই ইস্যুতেও ব্যবস্থা নিক মোদি সরকার। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে গত সোমবারও কেন্দ্রের কাছে রামমন্দির তৈরির জন্য ‘সাহসী সিদ্ধান্ত’ নিয়ে আইন জারির দাবি জানান। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এখানে এক জনসভায় বলেন, গত দুসপ্তাহ ধরে রামমন্দির নিয়ে কিছু ‘বয়ান বীরে’র যেসব বড় বিস্ফোরক কথাবার্তা শুনছি, তাতে আমি হতবাক। দেশে প্রত্যেকেরই সু্প্রিম কোর্টকে শ্রদ্ধা করা, তার ওপর ভরসা রাখা উচিত। মামলাটি সু্প্রিম কোর্ট শুনছে। হাতজোড় করে এঁদের বিচার ব্যবস্থায় আস্থা রাখতে বলব। আদালত যেখানে দৈনিক ভিত্তিতে শুনানি করছে, সব তরফের বক্তব্য শুনছে, আমি তখন বিস্মিত, এই ‘বয়ান বাহাদুররা’ কোথা থেকে এলেন? কেন ওরা বাধা সৃষ্টি করছেন? প্রত্যেকেরই সুপ্রিম কোর্ট, ভারতের সংবিধান, বিচার ব্যবস্থায় আস্থা রাখা উচিত বলেও অভিমত জানান মোদি। ‘ঈশ্বর, ভগবান রামের দিব্যি, বিচার ব্যবস্থায় ভরসা রাখুন’ বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, রামজন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক মামলার সব পক্ষকে ১৮ অক্টোবরের মধ্যে তাদের যুক্তি, বক্তব্য পেশ সম্পূর্ণ করতে বুধবারই নির্দেশ দিয়েছে সু্প্রিম কোর্ট। যার অর্থ, যে ৫ বিচারপতির সংবিধান বেঞ্চ অযোধ্যা মামলার শুনানি করছে, তাদের হাতে রায় লিখে ১৭ নভেম্বরের আগে ঘোষণা করার জন্য এক মাস সময় থাকবে। ১৭ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। গত সোমবার শিবসেনা সভাপতি বলেন, গত বছর থেকেই বলছি, বিশেষ আইন এনে রামমন্দির তৈরি করা উচিত। ১৯৯২ থেকে ইস্যুটা বহাল রয়েছে। আর কত বছর ধরে অপেক্ষা করতে হবে? আদালতে বিষয়টা চূড়ান্ত পর্যায়ে আছে, এটা শুনেই আসছি। আদালতকে এই ইস্যুতে সিদ্ধান্ত জানানোর আবেদন করছি। তবে তার বাইরে কেন্দ্র আদালতের অপেক্ষায় না থেকে তার ক্ষমতা প্রয়োগ করবে, এটাই আমাদের প্রত্যাশা। কেন্দ্র ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছিল সাহসী পদক্ষেপ নিয়ে। রামমন্দির ইস্যুতেও কেন্দ্রকে এরকম কিছু করতে আাবেদন করছি। প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয় দফায় ১০০ দিনের শাসনে প্রতিশ্রুতি পূরণ, বাস্তবায়নে জোর দেন তিনি। বলেন, উন্নয়ন, ভারতের বিশ্বশক্তি হয়ে ওঠার বার্তা, মানুষের কল্যাণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রয়াসে জোর দেওয়া হচ্ছে। কৃষকদের অ্যাকাউন্টে ২০ হাজার কোটি টাকা পড়েছে, যার মধ্যে ১৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে মহারাষ্ট্রের কৃষকদের অ্যাকাউন্টে। ২০১৪-য় তাঁর ওপর ভরসা রেখে মুখ্যমন্ত্রী পদে বসানোয় মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ ধন্যবাদ দেন মোদিকে।

সেরা শিরোনাম

Bombay High Court: 'কাস্টমারকে পচা খাবার খাইয়েছেন, এটাই আপনাদের প্রাপ্য শাস্তি', হোটেলকে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের
'কাস্টমারকে পচা খাবার খাইয়েছেন, এটাই আপনাদের প্রাপ্য শাস্তি', হোটেলকে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের
Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Rescued Elephant: গায়ে পোকা ধরা ক্ষত-পায়েও সমস্যা, বন্যা থেকে উদ্ধার করে বিমানে চাপিয়ে চিকিৎসার জন্য Vantara-য় নিয়ে যাওয়া হল জয়মতীকে
গায়ে পোকা ধরা ক্ষত-পায়েও সমস্যা, বন্যা থেকে উদ্ধার করে বিমানে চাপিয়ে চিকিৎসার জন্য Vantara-য় নিয়ে যাওয়া হল জয়মতীকে

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget