এক্সপ্লোর

India-Pakistan Conflict : 'ভারতীয়দের ক্রমাগত উস্কানি দিয়ে কোনও লাভ নেই, পাকিস্তানিরা হেরে যাবে', স্পষ্ট বললেন প্রাক্তন CIA এজেন্ট

Ex-CIA Agent: CIA-তে ১৫ বছর ধরে কাজ করেছেন প্রাক্তন এই গোয়েন্দা কর্তা জন কিরিকৌ।

নয়াদিল্লি : 'ভারতের সঙ্গে যে কোনও যুদ্ধে হেরে যাবে পাকিস্তান।' মন্তব্য করলেন আমেরিকার প্রাক্তন এক গোয়েন্দা আধিকারিক। পুরনো কথা স্মৃতিচারণা করে তিনি জানান, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা CIA মনে করেছিল যে, ২০০১ সালে সংসদে হামলার পর যুদ্ধের পথে হাঁটবে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র। CIA-তে ১৫ বছর ধরে কাজ করেছেন প্রাক্তন এই গোয়েন্দা কর্তা জন কিরিকৌ। তাঁর বক্তব্যে ওয়াশিংটন এবং ইসলামাবাদের মধ্যে পুরনো অস্বস্তির কথা তুলে ধরেন। পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়ার বছরগুলির কথাও সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে ইন্টারভিউর সময় শেয়ার করেন তিনি।

প্রাক্তন সিআইএ অফিসার উল্লেখ করেন যে, ইসলামাবাদকে এই নীতিগত সিদ্ধান্তে পৌঁছাতে হবে যে ভারতের সঙ্গে যুদ্ধ করে তাদের কোনও লাভ হবে না। তাঁর কথায়, "ভারত ও পাকিস্তানের মধ্যে প্রকৃত যুদ্ধে আক্ষরিক অর্থেই ভাল কিছু হবে না, কারণ পাকিস্তানিরা হেরে যাবে। আমি পারমাণবিক অস্ত্রের কথা বলছি না। আমি কেবল একটি প্রচলিত যুদ্ধের কথা বলছি। ভারতীয়দের ক্রমাগত উস্কানি দিয়ে কোনও লাভ নেই।" সাম্প্রতিক সময়ে ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইক, ২০১৯ সালে বালাকোট স্ট্রাইক এবং চলতি বছরের এপ্রিলে পহেলগাঁও হামলার পর অপারেশন সিঁদুর দেখা গেছে। সীমান্তের ওপার থেকে জঙ্গিদের দ্বারা পরিচালিত হামলার পর ভারত দৃঢ় পদক্ষেপ নিয়েছে প্রতিবার। নয়াদিল্লি ইসলামাবাদকে একাধিকবার সতর্ক করে দিয়েছে যে, কোনও রকম পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। কড়া জবাব দেওয়ার হুঙ্কার দিয়ে রেখেছে ভারত। কিরিকৌ জানান যে, ২০০২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে, ২০০১ সালের সংসদ হামলার পর অপারেশন পরাক্রমের আবহে ভারত-পাকিস্তান উত্তেজনা যুদ্ধর আকার নিতে পারে এবং ইসলামাবাদ থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে আমেরিকা।  

প্রাক্তন সিআইএ কর্মকর্তা দাবি করেন, সেই সময়, সিআইএ আল কায়েদা এবং আফগানিস্তানের উপর নজর দিয়েছিল এবং ভারতের উদ্বেগের প্রতি খুব বেশি মনোযোগ দেয়নি। কিরিকৌ বলেন, "পাকিস্তানের পারমাণবিক বোমার নকশাকারী আবদুল কাদির খানকে আমেরিকা নির্মূল করতে পারত, কিন্তু সৌদি আরবের অনুরোধে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল।" তাঁর কথায়, "আমরা যদি ইজরায়েলি পন্থা অবলম্বন করতাম, তাহলে আমরা তাঁকে হত্যা করতাম। আমরা জানতাম তিনি কোথায় থাকতেন এবং দিন কাটাতেন। কিন্তু তাঁর উপর সৌদি সরকারের সমর্থন ছিল। সৌদিরা আমাদের কাছে এসে বলল, 'দয়া করে তাঁকে একা থাকতে দিন। আমরা আবদুল কাদির খানকে পছন্দ করি। আমরা আবদুল কাদির খানের সঙ্গে কাজ করছি। তাঁকে ছেড়ে দিন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget