এক্সপ্লোর

কট্টরপন্থী ইসলাম মোকাবিলায় মাঁকরের ঘোষণায় ক্ষুব্ধ তুর্কি প্রেসিডেন্ট এরডোগান, বললেন, ‘মানসিক চিকিত্সা’ করান!

কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ রক্ষার অঙ্গীকার করেছেন। চলতি মাসেই তিনি ধর্ম হিসাবে ইসলাম বিশ্বব্যাপী সঙ্কটে পড়েছে বলে মন্তব্য করে তাঁর সরকার ডিসেম্বরেই একটি নতুন বিল পেশ করবে বলে ঘোষণা করেছেন মাঁকর।

ইস্তানবুল: কট্টরপন্থী ইসলাম মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমান্য়ুয়েল মাঁকরের ঘোষণায় ফুঁসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরডোগান। ইদানীং নানা ইস্যুতেই বিরোধ, সংঘাত বাড়ছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। সেই তালিকায় যোগ হয়েছে মাঁকরের সাম্প্রতিক বক্তব্য, যাতে তিনি কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে ফ্রান্সের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ রক্ষার অঙ্গীকার করেছেন। চলতি মাসেই তিনি ধর্ম হিসাবে ইসলাম বিশ্বব্যাপী সঙ্কটে পড়েছে বলে মন্তব্য করে তাঁর সরকার ডিসেম্বরেই একটি নতুন বিল পেশ করবে বলে ঘোষণা করেছেন, যাতে ১৯০৫ সালের একটি আইন জোরদার করা যায়। সেই আইনেই ফ্রান্সে সরকারি ভাবে রাষ্ট্র ও গির্জাকে আলাদা করা হয়েছিল।পাশাপাশি মসজিদ পরিচালিত স্কুলের ওপর কঠোরতর নজরদারি, মসজিদে বিদেশি অর্থ আসার ওপর আরও বেশি নিয়ন্ত্রণের কথাও ঘোষণা করেন তিনি। এতে তীব্র প্রতিক্রিয়া দিয়ে এরডোগান টিভিতে সম্প্রচারিত ভাষণে বলেছেন, যে রাষ্ট্রপ্রধান বিভিন্ন ধর্মে বিশ্বাসী লাখ লাখ মানুষের সঙ্গে এমন আচরণ করতে পারেন, তাঁর সম্পর্কে কী-ই বা বলা যেতে পারে? সবার আগে উনি মানসিক চিকিত্সা করান! এর পাশাপাশি মাঁকর কট্টর ইসলামপন্থীদের সমালোচনার পাশাপাশি পয়গম্বর মহম্মদের ব্য়ঙ্গচিত্র নিষিদ্ধ করবেন না বলে ঘোষণা করায় আরব দুনিয়ায় ফরাসি পণ্য বয়কটের ডাক উঠেছে। সম্প্রতি অবাধ বাক স্বাধীনতার ওপর ক্লাস করানোর সময় মহম্মদ নিয়ে কার্টুন দেখানোয় স্যামুয়েল পেটি নামে শিক্ষককে প্যারিসের এক শহরতলির স্কুলের বাইরে প্রকাশ্যে গলা কেটে খুন করে এক যুবক। ২০১৫ সালে কার্টুন পত্রিকা শার্লি এবদোর দপ্তরে মহম্মদের যে ব্যাঙ্গচিত্র ছাপার দোষে ইসলামি বন্দুকধারীর হামলা করেছিল, সেই একই ছবি ক্লাসে পড়ানোর সময় ব্যবহার করেছিলেন পেটি। সেজন্য অনলাইনে ঘৃণা-বিদ্বেষের টার্গেট হন তিনি। মাঁকর তার নিন্দা করেই কট্টরপন্থার তীব্র সমালোচনা করেন। বলা হয়, ইসলাম মহম্মদকে নিয়ে ব্যাঙ্গচিত্র অনুমোদন করে না। শনিবার জর্ডনের বিদেশমন্ত্রকও ‘অবাধ মতপ্রকাশের স্বাধীনতার নামে পয়গম্বর মহম্মদের কার্টুন লাগাতার প্রকাশে’ ও ‘ইসলামকে সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে দেখানোর যে কোনও বৈষম্য়মূলক, বিভ্রান্তিকর প্রয়াসে’র নিন্দা করে।

সেরা শিরোনাম

China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Conch Shell GI Tag: GI ট্যাগ পেল বাঁকুড়ার শঙ্খ শিল্প, এবার কি বাঁচবে হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য?
Maharashtra Floods: জল ঢুকল LPG প্ল্যান্টে, স্রোতে ভেসে গেল তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার |ABP
Weather News: শনিতে দুই ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি
BJP News: শমীকের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর-সুস্মিতা-প্রকাশ
Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget