এক্সপ্লোর

ইতালির সমুদ্রতট থেকে বালি চুরি করছিলেন, জরিমানা দিতে হল ফরাসি পর্যটককে

২০১৭ সালে সার্ডিনিয়া প্রশাসন আইন করে সমুদ্রতট থেকে বালি, নুড়িপাথর, ঝিনুক নিয়ে যাওয়া নিষিদ্ধ করেছে।

কলকাতা: সোনাদানা, হীরেমুক্তো না, নেহাত বালি। সে আবার চুরি করে আনা হচ্ছে বিদেশ থেকে। ইতালির সার্ডিনিয়ার সমুদ্রসৈকত থেকে ২ কেজি বালি চুরি করে আনতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ফরাসি পর্যটক। জানা গিয়েছে, ৮৯০ পাউন্ড জরিমানা করা হয়েছে তাঁকে, ভারতীয় মুদ্রায় প্রায় ৮৬,৬৩৩ টাকা। ইতালির এই সার্ডিনিয়া দ্বীপের সাদা ধবধবে সমুদ্রতট অত্যন্ত সুরক্ষিত, এখান থেকে বালি চুরির চেষ্টা করলে পর্যটকদের থেকে মোটা টাকা জরিমানা আদায় করে স্থানীয় প্রশাসন। এছাড়া ১ থেকে ৬ বছর জেল হতে পারে। প্রশাসনের বক্তব্য, এভাবে বালি চুরি করলে শুধু যে প্রকৃতির ক্ষতি হচ্ছে এমন নয়, সমুদ্রতট সংরক্ষণের কাজও সঙ্কটে পড়ে, ফলে সার্ডিনিয়ার পর্যটন ক্ষতিগ্রস্ত হয়। সার্ডিনিয়ার নয়নশোভন সমুদ্রসৈকতে প্রতি বছর সময় কাটাতে আসেন গোটা বিশ্বের পর্যটকরা। কিন্তু এখন সেই সৈকতগুলির বালি ক্ষয়ে যাচ্ছে, পাশাপাশি পর্যটকদের মধ্যে বেড়ে গিয়েছে বালি চুরি করে নিয়ে যাওয়ার প্রবণতা। এই প্রথম কেউ বালি চুরি করতে গিয়ে ধরা পড়লেন তা নয়, গত বছর এক ফরাসি দম্পতি সার্ডিনিয়ার তটের ১৪ বোতল বালি নিয়ে চম্পট দিতে গিয়ে ধরা পড়েন। সার্ডিনিয়ায় ছুটি কাটাতে এসেছিলেন তাঁরা, হঠাৎ মাথায় বালি নিয়ে দেশে ফেরার ভূত চাপে। ২০১৭ সালে সার্ডিনিয়া প্রশাসন আইন করে সমুদ্রতট থেকে বালি, নুড়িপাথর, ঝিনুক নিয়ে যাওয়া নিষিদ্ধ করেছে। আইন ভাঙলে দিতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা। ওই ফরাসি দম্পটি বোতলে করে ৪০ কেজি বালি নিয়ে যাচ্ছিলেন, তাঁদের জেলও হয়েছে বলে খবর। শুধু ইতালির সমুদ্রতটে নয়, হাওয়াইয়ের একটি তট থেকেও বালি নিতে গিয়ে ধরা পড়লে ১০০,০০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে, ভারতীয় টাকায় এর মূল্য ৭৩,২৪,৬২০ টাকা। আর ইংল্যান্ডের তট থেকে যদি বালি তোলেন, তবে সেখানকার কোস্টাল প্রোটেকশন অ্যাক্টে জরিমানা দিতে হবে ১,০০০ পাউন্ড অর্থাৎ ৯৭,৩৪০ টাকা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Cockroach Party's plan : ফের গণ-আন্দোলন ? টার্গেট এখন E-20 ও বেকারত্ব ! সিজেপি-র ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিজিৎ
ফের গণ-আন্দোলন ? টার্গেট এখন E-20 ও বেকারত্ব ! সিজেপি-র ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিজিৎ
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ

ভিডিও

Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget