এক্সপ্লোর

ভরা কটাল থেকে ঘূর্ণিঝড়, কাটল দুর্যোগের বুধবার

একই দিনে ঘূর্ণিঝড় ইয়াস, বুদ্ধপূর্ণিমা-ভরা কটাল এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ-সুপার ব্লাড মুন।

কলকাতা: এক দিকে বুদ্ধপূর্ণিমা- ভরা কটাল। অন্যদিকে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ-সুপার ব্লাড মুন। তার সঙ্গে যোগ দিল ঘূর্ণিঝড় ইয়াস। বুধবারে পূর্ণ হল ত্র্যহস্পর্শ।

“জন্ম মোদের ত্র্যহস্পর্শে,  সকল-অনাসৃষ্টি। ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি। বুধের সকালে আক্ষরিক অর্থেই ত্র্যহস্পর্শ।“ শনির দৃষ্টি কি না সে বিতর্কে না গেলেও বিপর্যয় ভয়াবহ।  প্রকৃতির রুদ্র রোষ শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার মতো। একই দিনে ঘূর্ণিঝড় ইয়াস, বুদ্ধপূর্ণিমা-ভরা কটাল এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ-সুপার ব্লাড মুন।

গতকাল, বুধবার সকাল সোয়া ন’টা নাগাদ বালেশ্বরে আছড়ে পড়ে ঝড়, তাণ্ডব চালাল প্রায় ৪ ঘণ্টা ধরে। ইয়াসের তাণ্ডবে লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর। ঢেউ ছুঁয়ে গেল নারকেল গাছের মাথা। জলের তলায় দিঘা, মন্দারমণি, তাজপুর থেকে হলদিয়া। ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত দুই ২৪ পরগনা সহ রাজ্যের ১৪টি জেলা। বুধবার বুদ্ধপূর্ণিমা এবং বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদিও ভারতের আকাশে এই গ্রহণ দেখ যায়নি। ভারতের আকাশে ছিল সুপার ব্লাড মুন বা লাল রঙের চাঁদ।

‘ব্লু মুন’ নীল না হলেও ‘সুপার ব্লাড মুন’ কিন্তু রক্তাভ হয়।  জায়গা বিশেষে বদলে যায় চাঁদের রং। কোথাও বেশি লাল, কোথাও কম। একে চন্দ্রগ্রহণ, তার সঙ্গে পূর্ণিমার ভরা কটাল। ফুঁসে উঠেছে জল। আর সেই ফুলে ওঠা জলে ঝাপটা দিয়েছে ইয়াস। ত্র্যহস্পর্শ পূর্ণ করেছে ঘূর্ণিঝড়।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের আগেই গতকাল ওড়িশার বালেশ্বরের দক্ষিণ দিকে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে ল্যান্ড ফল প্রক্রিয়া। দুপুর ১টা ৯ মিনিটে এই প্রক্রিয়া শেষ হয়।

ইয়াস আছড়ে পড়ার আগে আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে শুরু হয় বৃষ্টি। সকাল সাড়ে ৯টা নাগাদ ল্যান্ড ফলের সময় কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার।ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। দিঘায় সকাল সাড়ে ৯টায় ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। ওই সময়ে ফ্রেজারগঞ্জে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার।

সেরা শিরোনাম

Rahul Gandhi : রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
রাহুল গান্ধীকে মেসেজ জ্ঞানেশ কুমারের ? উত্তাল আন্দোলনের মাঝে কী জানাতে চাইলেন?
Jantar Mantar Delhi Protest: যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
যন্তর মন্তরে আর করা যাবে না কোনও বিক্ষোভ-ধর্না, বড় সিদ্ধান্ত জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget