এক্সপ্লোর

G20 Summit: 'যোগাযোগ ও বাণিজ্য় নিয়ে আলোচনা,' রাজধানীতে মোদি-হাসিনা সাক্ষাৎ

Modi-Hasina Meeting: এদিন নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে  ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। 

কলকাতা: আগামীকাল থেকে শুরু হচ্ছে G20 সম্মেলন। রাজধানীজুড়ে সাজ সাজ রব। তার আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। বৈঠকে কী কী বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে তা সার্বিকভাবে তুলেও ধরলেন নরেন্দ্র মোদি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সঙ্গে  ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। 

 

এদিন এক্স হ্য়ান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।''

G20 সম্মেলন উপলক্ষে সেজে উঠছে দেশের রাজধানী। চারিদিক আলোকমালা, বিলবোর্ডে ছয়লাপ। শহরের কেন্দ্রবিন্দু কনোট প্লেসে ও জমকালো দক্ষিণ দিল্লিতে যানবাহনের গতিও এখন ধীর। ঝরনা রূপে বসানো হয়েছে শিবলিঙ্গ। প্রতি সরু অলি-গলি-রাস্তাতেও সাজসাজ রব। আলকোজ্জ্বল দিল্লি। সৌজন্যে G20 সম্মেলন। ইতিহাসে এই প্রথমবার ২০ দেশের গোষ্ঠী যা প্রচলিত কথায় G20 নামে পরিচিত, তার সম্মেলনে আয়োজনের ভার ন্যস্ত হয়েছে ভারতের কাঁধে। অর্থাৎ, G20 সম্মেলনের আয়োজক দেশ এবার ভারত। 

ভারত ছাড়াও আর কোন কোন দেশ রয়েছে এই গ্রুপে ? ভারত ছাড়াও G20-তে অন্তর্ভুক্ত দেশগুলি হল- আর্জেন্তিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দ্য রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া,সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন। এই মুহূর্তে তাবড় এই দেশগুলিকে নিয়ে আয়োজিত সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। 

৩ দিনে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে ১৫ টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যালবার্টো ফার্নান্ডেজ। ওয়াশিংটন থেকে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের পাশাপাশি এদিন মার্কিন যুক্তরাষ্ট্র, মরিশাসের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আগামীকাল ব্রিটেন, জাপান, জার্মানি, ইতালির রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। ১০ই সেপ্টেম্বর, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাকরেঁর সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন নরেন্দ্র মোদি। 

আরও পড়ুন: Bratya Basu On Governor: 'ভেবেছিলাম খিলজি সম, আসলে মহম্মদ বিন তুঘলক' বাছাই বিশেষণে রাজ্যপালকে আক্রমণ শিক্ষামন্ত্রীর

সেরা শিরোনাম

Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Abhijeet Dipke : '২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
'২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget