এক্সপ্লোর

G20 Summit : ভারতে G20 সম্মেলনে যোগ দিতে না-ও আসতে পারেন চিনের প্রেসিডেন্ট, কী বললেন বাইডেন ?

Joe Biden : গত সপ্তাহেই বাইডেন আশা প্রকাশ করেছিলেন যে, সম্মেলনে যোগ দেবেন শি

ওয়াশিংটন : এ সপ্তাহে নয়া দিল্লিতে আসর বসতে চলা G20 সম্মেলনে যোগ দিচ্ছেন না চিনের প্রেসিডেন্ট শি জিংপিং (Chinese President Xi Jinping)। এমনই সম্ভাবনা ঘিরে 'হতাশা' প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (USA President Joe Biden)। তিনি বললেন, "আমি হতাশ, কিন্তু ওঁকে দেখতে যাব।" রবিবার ডেলাওয়্যারের রেহোবুথ বিচে সাংবাদিকরা তাঁকে জানতে চান, সম্মেলনে শি থাকবেন না বলে শোনা যাচ্ছে। সে প্রসঙ্গেই 'হতাশা' প্রকাশ বাইডেনের।

তবে, বাইডেন এমন কোনও সম্ভাবনার কথা জানাননি যে, এরপর তিনি চিনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। শি যদি দিল্লি না যান, তাহলে এই দুই রাষ্ট্রনেতার নভেম্বরে দেখা করার সম্ভাবনা রয়েছে। যখন আমেরিকা সান ফ্রান্সিসকোয় APEC সম্মেলনের আয়োজন করবে।

G20 সম্মেলনের আয়োজনের সঙ্গে জড়িত আধিকারিকদের একাংশ নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, সম্মেলনে যোগ দিতে ভারতে আসার কোনও পরিকল্পনাই নেই শি-র। সম্ভবত, ভারত ও চিনের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের আবহেই এমন পদক্ষেপ নিতে চলেছেন চিনের প্রেসিডেন্ট। এর জেরে উভয় দেশের সম্পর্কে আরও শীতলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে চিনের প্রেসিডেন্টের বদলে তাদের প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। যদিও এনিয়ে এখনই নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। 

নভেম্বর মাসে ইন্দোনেশিয়ার বালিতে G20 সম্মেলনে শেষবার কথা বলেছিলেন বাইডেন ও জিনপিং। কিন্তু, চিনের গুপ্তচর বেলুন আমেরিকায় ঢুকে পড়ায় উভয় দেশের সম্পর্কে আরও কোনও অগ্রগতি হয়নি। তাইওয়ানের বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে মৌলিক মতবিরোধ রয়েছে। তার মধ্যে রয়েছে মার্কিন আইন প্রণেতাদের তাইওয়ান পরিদর্শন এবং তাইওয়ানের রাষ্ট্রপতির মার্কিন সফর, সেমিকন্ডাক্টর প্রযুক্তির উপর বাইডেনের রফতানি-নিষেধাজ্ঞা, কিউবা থেকে চিনের নজরদারি এবং বেলুনের ঘটনা। সামগ্রিক বিষয় নিয়ে উভয় দেশের টানাপোড়েন রয়েছে।

যদিও সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন, ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন, জলবায়ু দূত জন কেরি এবং বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো-সহ সম্পর্ক উন্নয়নের জন্য সাম্প্রতিককালে বাইডেন প্রশাসনের উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা চিন সফর করেছেন। এই পরিস্থিতিতে আমেরিকা আশা করেছিল, ভারতের G20 সম্মেলনে উভয় দেশের সম্পর্কের উন্নতির পরবর্তী ধাপ হতে পারে। 

গত সপ্তাহেই বাইডেন আশা প্রকাশ করেছিলেন যে, সম্মেলনে যোগ দেবেন শি।

আরও পড়ুন ; কাশ্মীর-অরুণাচলে G20 বৈঠকে পাকিস্তান-চিনের আপত্তি ? কড়া বার্তা প্রধানমন্ত্রীর : সূত্র PTI

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget